শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » সরকারী সহায়তা প্রাপ্তদের তালিকা প্রকাশের দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচী
প্রথম পাতা » গাইবান্ধা » সরকারী সহায়তা প্রাপ্তদের তালিকা প্রকাশের দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচী
মঙ্গলবার ● ১৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারী সহায়তা প্রাপ্তদের তালিকা প্রকাশের দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচী

---সাইফুল মিলন, গাইবান্ধা :: সরকারের নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচিতে অনিয়ম, দলীয়করণ, লুটপাট বন্ধ, সহায়তা প্রাপ্তদের ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রকাশ, কৃষকের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত রেটে ধান ক্রয় ও নির্বাচিত কৃষকের তালিকা প্রকাশের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট, দারিয়াপুর কমিটির উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে অবস্থান কর্মসূচি পালিত হয়।

আজ মঙ্গলবার সকাল ১১টা বেলা ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী বন্দরের চারমাথায় শারীরিক দূরত্ব বজায় রেখে সকলে ছাতা নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমটিরি সভাপতিমন্ডলীর সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শরীফ উল আনোয়ার সজ্জন, গাইবান্ধা সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, একদিকে করোনা ভাইরাস মহামারি বাড়ছে অন্যদিকে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সরকারি ত্রাণ, সহায়তা লুটপাটের ঘটনা।

সরকার অসহায় মানুষের জন্য নগদ টাকা মোবাইলে পাঠানোর যে কর্মসূচি হাতে নিয়েছে সেখানেও হরিলুট শুরু হয়ে গেছে। ২০০/৩০০ নামের পাশে একটি মোবাইল নম্বর দেয়া হয়েছে। চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতাকর্মীদের আত্মীয় স্বজনদের নাম তালিকাভূক্ত করা হয়েছে। তারা দাবি করেন, যাদের নামে টাকা পাঠানো হয়েছে তাদের তালিকা প্রতিটি ওয়ার্ডে প্রকাশ্য স্থানে টানিয়ে দিতে হবে। সেই সাথে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ধান দেয়ার জন্য যে সকল কৃষক নির্বাচিত হয়েছে তাদের তালিকাও প্রকাশের দাবি করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, এই সময়ে বেকার যুবকরা যারা টিউশনি, কোচিং করে জীবিকা নির্বাহ করছিল তারাও অনেক কষ্টে আছে তাদেরকেও সরকারি সহায়তা দেয়ার দাবি করেন।

গাইবান্ধায় কর্মহীন মানুষের পাশে ঢাকাস্থ্য সদর উপজেলা সমিতি

গাইবান্ধা :: করোনায় কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকা। এ লক্ষ্যে চারশ’ কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে তারা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, সেমাই, চিনি এবং সয়াবিন তেল।

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ন’টায় গাইবান্ধা শহরের নতুন ব্রীজ সংলগ্ন আল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব ও গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকা’র আহবায়ক মোঃ কফিল উদ্দিন। উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক কমিটির সদস্য সোহানুর রহমান সোহান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)