শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ জুন ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » কল্পনা চাকমা অপহরণের ২৪ বছর, অপহরণকারী লে. ফেরদৌস গংদের বিচারের দাবি করেছে হিল উইমেন্স ফেডারেশন
প্রথম পাতা » খাগড়াছড়ি » কল্পনা চাকমা অপহরণের ২৪ বছর, অপহরণকারী লে. ফেরদৌস গংদের বিচারের দাবি করেছে হিল উইমেন্স ফেডারেশন
শুক্রবার ● ১২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কল্পনা চাকমা অপহরণের ২৪ বছর, অপহরণকারী লে. ফেরদৌস গংদের বিচারের দাবি করেছে হিল উইমেন্স ফেডারেশন

---সংবাদ বিজ্ঞপ্তি :: হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২৪তম বার্ষিকীতে আজ ১২ জুন শুক্রবার খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“তদন্তের নামে কালক্ষেপন করে দোষীদের আড়াল নয়, চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস ও তার গংদের গ্রেফতার ও বিচার কর, মাইকেল চাকমার সন্ধান চাই, অপহরণ, খুন, গুম, বিনা বিচারে হত্যা বন্ধ কর” এসব শ্লোগানে হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখা এই সভার আয়োজন করে।

আলোচনা সভায় হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমার সভাপতিত্বে ও মায়ারণী চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল)-এর সংগঠক অংগ্য মারমা ও প্রকাশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা দপ্তর সম্পাদক লিটন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক সমর চাকমা।

সভায় ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা বলেন, অপহরণের ২৪ বছরেও কল্পনা চাকমার মতো একজন নারী নেত্রীকে রাষ্ট্র সন্ধান দিতে পারেনি। উপরন্তু এই অপহরণ ঘটনাকে ধামাচাপা দিতে এবং চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস ও তার সহযোগীদের রক্ষায় রাষ্ট্র তথা সরকার এখনো নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার একটা ফ্যাসিষ্ট সরকার। এই সরকার বিরোধী মত দমনে মরিয়া হয়ে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী ও সংস্থাকে ব্যবহার করে অপহরণ, খুন, গুমের মতো ঘটনা ঘটাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে একটি সশস্ত্র গোষ্ঠীকে মদদ দিয়ে ইউপিডিএফের নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ জনগণের ওপর ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ইউপিডিএফের অন্যতম সংগঠক মাইকেল চাকমাকে গুম করা হয়েছে। এক বছরের অধিক সময় পার হলেও আজ পর্যন্ত মাইকেল-এর কোন খোঁজ আমরা পাইনি। তিনি মাইকেল চাকমাকে নিঃশর্তভাবে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান।

পিসিপি নেতা সমর চাকমা বলেন, ১৯৯৬ সালে ১২ জুন সেনাবাহিনীর কমান্ডার লে. ফেরদৌস ও তার গং কর্তৃক কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছে নিজ বাড়ি থেকে। এই অপহরণ ঘটনায় জড়িতরা চিহ্নিত হলেও এ ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার জন্য বিভিন্ন নাটক সাজানো হয়েছে। নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। দীর্ঘ ২৪ বছর ধরে সরকার তদন্ত ও মামলার শুনানীর নামে কালক্ষেপন করে দোষীদের রক্ষা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, কল্পনা চাকমা অপহরণের প্রতিবাদ করতে গিয়ে সমর সুকেশ, মনোতোষ, রূপন নিজেদের আত্মবলিদান দিয়েছেন। তাদের এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না।

গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা বলেন, কল্পনা চাকমা ছিলো আন্দোলন সংগ্রামের একটি নাম। এই নামকে মুছে ফেলার জন্য সরকারের সেনাবাহিনী তাকে অপহরণ করে গুম করেছে। একইভাবে ২০১৯ সালের ৯ এপ্রিল ঢাকা ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে ঢাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

সভা থেকে বক্তারা তদন্ত ও শুনানীর নামে কালক্ষেপন না করে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস ও সালেহ্ আহম্মেদ গংদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানান। একই সাথে বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে খুন, গুম, অপহরণ, নারী নির্যাতন, বিনা বিচারে হত্যাসহ সকল অন্যায়-অবিচার বন্ধ করে জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১

আর্কাইভ