শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্কুলছাত্রী ফারিয়া হত্যার দায়ে দুইজনের ফাঁসি
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্কুলছাত্রী ফারিয়া হত্যার দায়ে দুইজনের ফাঁসি
মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে স্কুলছাত্রী ফারিয়া হত্যার দায়ে দুইজনের ফাঁসি

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৭.২০মিঃ) গাজীপুরের কোনাবাড়িতে বাড়ির মালিকের স্কুলপড়ুয়া মেয়েকে হত্যার দায়ে বাড়ির কেয়ারটেকার ও দারোয়ানের ফাঁসি এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত৷

এছাড়া হত্যাকাণ্ডের তথ্য গোপন করার দায়ে একজনের ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়৷

৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক জনাকীর্ন আদালতে দীর্ঘ স্বাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন৷

এসময় মামলার বাদীসহ দুই আসামি আব্দুল আলিম ও তার স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন৷ অপর আসামি জামিন লাভের পর থেকে পলাতক রয়েছেন৷

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, বাড়ির কেয়ারটেকার মো. সুমন শেখ ও দারোয়ান আ. আলীম৷ অপর দণ্ডিত হলেন, আ. আলীমের স্ত্রী শেফালী বেগম৷ সুমন ফরিদপুর জেলার মাইজা মিয়ার ডাঙ্গী গ্রামের আক্কাছ আলীর ছেলে ও আলীম সিরাজগঞ্জ জেলার ধুকুরিয়া বেড়া গ্রামের মৃত গোলাম মুর্তজার ছেলে৷

মামলার সূত্রে জানা যায়, গাজীপুরের কোনাবাড়ী এলাকার মো. আক্তারুজ্জামানের মেয়ে ফারিয়া স্থানীয় শাহিন ক্যাডেট স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়ত ৷ ২০১৪ সালের ১৪ জুলাই সকালে ফারিয়া আক্তার স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়৷ বিকেলে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ খবর নেয়া হয় ৷ পরে বাড়ির কেয়ারটেকার সুমন শেখ ও দারোয়ানকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানে না বলে জানায়৷ পরে মারিয়ার আত্মীয় স্বজনরা বাড়ির গ্যারেজের ভেতর খোঁজ করতে চাইলে দারোয়ান আব্দুল আলিম ও তার স্ত্রী মিথ্যা তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করে ৷ রাতে স্থানীয় লোকজন অভিযুক্তদের হেফাজত থেকে গ্যারেজের চাবি নিয়ে তালা খুলে সুমনের চৌকির নিচে মারিয়ার লাশ দেখতে পান ৷ পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে ৷

এ ঘটনায় নিহতের বাবা আক্তারুজ্জামান ১৫ জুলাই জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন ৷ মামলার তদন্তকারী কর্মকর্তা আলম চাঁদ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন ৷ দীর্ঘ শুনানির পর আদালত সুমন শেখ ও আব্দুল আলিমকে দোষী সাব্যস্ত করে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন ৷ একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ৷

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট স্টেট ডিফেন্স জিয়ারত হোসেন জিয়ারত হোসেন৷ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন৷

পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, দুইজনের ফাঁসি ও প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়েছে৷ একই সঙ্গে তথ্য গোপন করার দায়ে একজনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ