শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » সরকারী খাস জমি দখলদারদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে যাচ্ছে প্রশাসন
প্রথম পাতা » খুলনা বিভাগ » সরকারী খাস জমি দখলদারদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে যাচ্ছে প্রশাসন
শনিবার ● ২০ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারী খাস জমি দখলদারদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে যাচ্ছে প্রশাসন

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোংলা উপজেলায় নারকেলতলা আবাসন সংলগ্ন ক্ষমতাসিন দলের নাম ভাঙ্গিয়ে কয়েক ভুমি দস্যুর বিরুদ্ধে খাসজমি দখল করে মাছের ঘের ও ঘর বাড়ী নির্মান করার অভিযোগ পাওয়া গেছে।সরকারী খাস জমি দখলদারদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে যাচ্ছে উপজেলা প্রশাসন।
সরকারী খাস জমি অসহায় ও ভুমিহীনদের বন্দোবস্ত দেয়ার নিয়োম থাকলেও উপকুলীয় এলাকায় জমিগুলো দখল করে আছে বিত্তবান ও ক্ষমতাসিন প্রভাবশালীরা। উপজেলা ভুমি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রভাবশালী সংঘবদ্ধ একটি চক্র বছরের পর বছর সরকারি ওই সম্পত্তি জবর দখল করে রেখেছে। প্রভাবশালী এ ভুমি দস্যুদের দাপটে এলাকার কেউ প্রতিবাদ করতে সাহস পান না। তারা জাল দলিল ও ভুয়া কাড়জপত্র তৈরী করে প্রায় দেড়শ থেকে দুইশ বিঘা সরকারী খাস জমি দখল করে মাছের চাষ করছে। যার ফলে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে অসহায় মানুষগুলো পড়ছে সমস্যায় এবং নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।

খোজ নিয়ে জানা যায়, বাংলাদেশ ভুমি আইনে খাস জমি বন্দোবাস্ত পাওয়ার প্রথম অগ্রাধিকার নিঃস্ব ভুমিহিনদের। অথচ সরকারী খাসজমি ভুমিগ্রাসী বিত্তবান প্রভাবশালী মহল করায়ত্ত করে নিচ্ছে। জোর জবরদস্তি দালাল ও লাঠিয়াল সন্ত্রাসী দিয়ে খাস জমিগুলো দখল করে রাখছে কতিপয় ভুমিগ্রাসীরা।

আবু তাহের গং বছরের পর বছর ধরে একরের পর একর সরকারি জমি জোর পূর্বক ভোগ দখল করে আসছে। এ জমিতে বিভিন্ন ঘর বাড়ি স্থাপনা নির্মান সহ মাছের চাষ করে আসছিল। দীর্ঘদিন ওই জমি জবর দখলের বিষয়টি সম্প্রতি স্থানীয়দের মাধ্যমে উপজেলা প্রশাসনের নজরে আসে। উপজেলা ভুমি রাজস্ব দপ্তরের সার্ভে দলের অনুসন্ধানে বেড়িয়ে আসে সরকারি খাসজমি ভোগ দখলের নেপথ্যের রহস্য। আর এর পরই ওই জমি উদ্ধার তৎপরতা শুরু করে উপজেলা প্রশাসন ।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, চাদপাই ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্বঘোষিত আওয়ামী নেতা আবু তাহের মল্লিক নারকেলতলা আবাসন সংলগ্ন কয়েক বিঘা জমিতে মাছের ঘের করেন। এর মধ্যে পুরো জমিটাই সরকারের খাস খতিয়ানভুক্ত জমি রয়েছে। আবু তাহেরের সাথে প্রায় ১৭ বছর যাবত জাল দলিল করে ওই খাসজমি দখল করে মাছের ঘের করেছে প্রভাবশালী ফারুক ও তার সাঙ্গপাঙ্গরা। ওই জমির পাশ দিয়ে সরকারি রাস্তা থাকলেও মানুষ ওই রাস্তা ব্যবহার করতে পারছেন না। মোংলা উপজেলার মাকোরডোন মৌজায় চাদঁপাই ইউনিয়নেই রয়েছে প্রায় এক থেকে দেড়শ একরেরও বেশী খাস জমি। আর এ জমিগুলো এলাকার কয়েকজন ভুমি দস্যু ক্ষমতাশীন দলের নাম ভাঙ্গিয়ে জবর দখল করে রেখেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাছের ঘেরের মধ্যে এখনো ছোট খানা করে মাছ রাখা হয়েছে। খাস জমির ওপর দিয়ে মাছের ঘেরের বেড়ি এবং ঘর বাড়ী তৈরি করা হয়েছে। পাশের জমিতে চাষ করা কৃষকেরা জানান, খাসজমি দখল করে বড়লোকেরা মাছ চাষ করছেন। অথচ গরিব মানুষ ওই জমি ভোগ করতে পারছেন না। প্রতি বছর আবু তাহের মল্লিক ও ফারুক এ জমি থেকে বড় অঙ্কের অর্থ আয় করছেন। এছাড়া নিজে মাছের চাষ করতে না পারলেও অন্যের কাছে মোটা অংকের টাকা বিনিময় বছর হিসেবে ইজারা প্রদান করছেন তারা। এখানকার ভূমিহীন মানুষেরা ওই ঘেরের বেড়ির ওপর দিয়ে হাঁটলেও তাদের বাধা দেওয়া হয়। এ সময় কৃষক আবদুল হালিম বলেন, গত বছর বর্ষার মৌসুমে তিনি মাঠে ঘাষ কাটতে যাওয়ার সময় বেড়ির ওপর দিয়ে গেলে তাঁকে নিষেধ করা হয় এবং গালমন্দ করে তার ভারাটিয়ারা।

কথা হয় এলাকার আজাহার মীরের সাথে, বছরের ১২ মাসই মাঠে কৃষি শ্রমিকের কাজ করেন। তাঁর কোনো জমি নেই। মাছের ঘেরের মধ্যে সরকারি জমি আমাদের মতো গরিব মানুষের পাওয়ার কথা। কিন্তু দখল করে খাচ্ছে বড়লোকেরা। তিনি ওই জমি ভূমিহীনদের নামে বন্দোবস্তের দাবি জানান। খাসজমি দখলমুক্ত করে উম্মুক্ত করা হলে এখানকার ভুমিহীনরা বিলের ফসল বা মাছ চাষ করে সবাই উপকৃত হবে।

নারকেলতলা আবাসনে বসবাসকারীরা জানায়, খাসজমি ভুমিহীনদের বন্দোবস্ত দিলে আমরা আর অসহায় থাকবো না। ওই সরকারি জমি দখলমুক্ত করতে এলাকার সাগর খানঁ ও আবাসনের বেশ কয়েকজন মিলে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করে। যার কারনে গত বছর বন্দরে দুর্নীতি দমন কমিশনের গনশুনানিতেও খাস জমি দখলের ঘটনা উল্লেখ করা হয় কিন্তু রহস্য জনক কারনে তা আর আলোর মুখ দেখেনী। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র কাছেও আবেদন করা হয়েছে। তবে খাসজমি দখল করার বিষয় শুধু আবু তাহের নন, প্রভাবশালী বাবর আলী, হাবিব, স্বরমা, মহিউদ্দিন শেখ, স্বপন, ইলিয়াস, তারিন বাড়ই, উপজেলা ভুমি অফিসের জাহাঙ্গিরসহ প্রায় ১৮ জনের নামে বেনামে সরকারের এ খাস জমি ভুয়া কাগজ পত্র তৈরী করে দখল করে রাখছে। তবে জাল দলিল তৈরী করা আবু তাহের মল্লিক সত্যতা স্বীকার করে বলেন, তাঁর মাছের ঘেরের মধ্যে ২ বিঘা সরকারি জমি রয়েছে। সেটি খোদেজা বেগমের নিটক থেকে কবলা দলিল করে কিনে নেয়া হয়েছে। সরকার দাবি করলে তিনি ছেড়ে দেবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাহাত মান্নান বলেন, সরকারি জমি অনেকে দখল করে আছেন। তালিকা তৈরী করা হচ্ছে, শিগ্রই ভুয়া দলিল ও কাগজপত্র তৈরী করে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ দখল মুক্ত করা হবে সরকারের এ খাস জমি।

নাতনীকে ধর্ষনের অভিযোগে সৎ নানা ও নানী আটক

বাগেরহাট :: বাগেরহাটের মোংলায় নাতনীকে ধর্ষন করার অভিযোগে নানা ও নানীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোর রাতে ধর্ষনের অভিযোগে নানা হানিফ খলিফা (৬০) ও তার স্ত্রী তাসলিম বেগম (৫০)কে আটক করা হয়। উপজেলার উত্তর চাঁদপাই গ্রামে এ ঘটনা ঘটে। এদিন সকালে আটক দু’জনকে আদালতে সোপর্দ করা হয়ছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, ওই গ্রামের আবু তাহের ও ময়না বেগম দম্পত্তির মধ্যে কয়েক বছর আগে বিচ্ছেদ হয়। আর তাদের বিচ্ছেদের পর ১২ বছরের এক মাত্র শিশু কন্য নানী তাসলিমা বেগমের আশ্রয় ছিলেন।

গত ১৮ মে দিন দুপুরে নানীর দ্বিতীয় স্বামী (সৎ নানা) হানিফ খলিফা প্রলোভেন দেখিয়ে স্ত্রীর সহযোগিতায় ওই শিশুকে ধর্ষন করে। এ ঘটনা প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মধ্যে জানাজানির একমাস পর শুক্রবার রাতে মা ময়না বেগমকে সঙ্গে নিয়ে থানায় আসে ধর্ষিত শিশুটি। এ সময় পুলিশকে ঘটনার বর্ণনা করে নির্যাতনের শিকার ওই শিশু। রাতেই এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ আটক করে নাতনীকে ধর্ষনকারী সৎ নানা হানিফ খলিফা ও তার স্ত্রী তাসলিমা বেগমকে। পুলিশ জানায়, শিশু ধর্ষনের ঘটনায় জড়িত ধর্ষক ও তার সহযোগিতাকারী স্ত্রীকে আটক করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ