সোমবার ● ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » লাঠির আঘাতে খাগড়াছড়িতে নিহত-১ :আটক-৩
লাঠির আঘাতে খাগড়াছড়িতে নিহত-১ :আটক-৩
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরে ঝগড়া থামাতে প্রতিবেশীর লাঠির আঘাতে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গতকাল রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে জেলা সদরের খাগড়াপুরে মদ্যপ অবস্থায় ফুলেন্দ্র ত্রিপুরা(৪৫) ও তার স্ত্রী জীবন মালা ত্রিপুরার মধ্যে মারামারি ঘটনা ঘটে।
এসময় ঝগড়া থামাতে প্রতিবেশীর আঘাতে মোহন ত্রিপুরা(৪০) ও তার স্ত্রী নিকি বালা ত্রিপুরা(৩৮)সহ তিনজন আহত হয়।
আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর রাতে নিকি বালা ত্রিপুরা মৃত্যু ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অমর বিজয় ত্রিপুরা,ফলেন্দ্র ত্রিপুরা ও জীবন বালা ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১