শনিবার ● ৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মাটিরাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় শাপলা ফুল তুলতে পুকুরে ডুবে সানজিদা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলার খেদাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার খেদাছড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আবুল হাসেমের মেয়ে।
জানা যায়, বড় ভাইয়ের সাথে পুকুরে গোসল করতে গিয়ে শাপলা ফুল তুলে আনার সময় পানিতে ডুবে মারা যায় শিশু সানজিদা। এসময় তার ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সানজিদাকে পুকুর থেকে তুলে এনে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে সানজিদা আক্তারের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ