শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা শহরের ফোর লেন প্রকল্পের কাজ শুরু
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা শহরের ফোর লেন প্রকল্পের কাজ শুরু
সোমবার ● ১০ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা শহরের ফোর লেন প্রকল্পের কাজ শুরু

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধা জেলা শহরে ফোরলেন প্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে জেলা শহরের ১নং রেলগেট থেকে পূর্বদিকের ডিবি রোড, কাচারী বাজার, পুরাতন জেলখানা ও পুরাতন বাজার এলাকা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের দু’পাশের দোকানপাটসহ সকল অবকাঠামো অপসারণের কাজ শুরু হয়েছে।

ইতোমধ্যে রাস্তার দু’পাশের পুরাতন বড় বড় গাছপালা কেটে অপসারণ করা হয়েছে। সেইসঙ্গে বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি স্থানান্তরের কাজও পর্যায়ক্রমে অপসারণ করা হবে বলে জানা গেছে।

প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক থেকে ডিবি রোড, পুরাতন জেলখানার মোড় হয়ে পুরাতন বাজারের পূর্বদিকের গেট পর্যন্ত ফোর লেন প্রকল্পটির বাস্তবায়নের কাজ সম্পন্ন হবে।

এছাড়া এ প্রকল্পের আওতায় পূর্বদিকে বালাসীঘাট এবং পশ্চিমদিকে পলাশবাড়ি উপজেলা মোড় পর্যন্ত পুরাতন সড়কটি আরও সম্প্রসারিত হবে। এদিকে বাসটার্মিনালের পশ্চিম পাশ থেকে ডিভাইডারসহ ডিসি অফিস হয়ে পুলিশ সুপারের অফিস পর্যন্ত ফোরলেন প্রকল্পের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং পলাশবাড়ি উপজেলা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ করা হয়েছে।

জেলা সড়ক জনপদ বিভাগ সুত্রে জানা গেছে, গাইবান্ধা শহরের ১৫৭ কোটি টাকা ব্যয়ে এই ফোরলেন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এতে শুধু নির্দিষ্ট এলাকার সড়ক ৬৬ ফুট প্রশস্থ করে ফোরলেন করা হবে। এছাড়া সড়কের উভয় পাশে পথচারী চলাচলের জন্য ফুটপাত, সড়কের মাঝে ডিভাইডার ও তাতে সুন্দর নান্দনিক ফুলের বাগান এবং কাচারী বাজার মসজিদ সংলগ্ন মোড়ে একটি গোল চত্বর ও দৃষ্টিনন্দন ফোয়ারাও গড়ে তোলা হবে।

এই প্রকল্পের আওতায় জমি অধিগ্রহন এবং জমি সংলগ্ন অবকাঠামোর মূল্য পরিশোধ বাবদ ব্যয় হবে মোট ১১০ কোটি টাকা। ফলে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং অধিগ্রহণকৃত জমি ও জমি সংলগ্ন অবকাঠামোর মূল্য পরিশোধ করার কাজও অব্যাহত রয়েছে।

গাইবান্ধায় অগ্নিকান্ডে ৫টি বসতবাড়ি ৮ লাখ টাকার মালামালসহ ভষ্মিভুত

গাইবান্ধা :: গাইবান্ধা পৌরসভার ডেভিড কোম্পানীপাড়ার আগের বাড়িতে সোমবার সকাল ১০টায় এক ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে ওই এলাকার কালা চান নামে এক ব্যক্তি ও তার পরিজনের ৫টি ঘর মালামালসহ ভস্মিভুত হয়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে।

জানা গেছে, রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয় এবং মুহুর্তেই তা পাশ্ববর্তী সবকটি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও গাড়ি যাওয়ার কোন রাস্তা না থাকায় পুলিশের সহযোগিতায় দুর থেকে পাইপযোগে পাশ্ববর্তী পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানো হয়। এতে আগুন নিভাতে বিলম্ব হওয়ার কারণেই মূলত: ক্ষয়ক্ষতির পরিমাণ বেশী হয়েছে বলে এলাকাবাসিদের সুত্রে জানা গেছে।

জেলা প্রশাসক মো. আবদুল মতিন ও পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারটিকে জেলা প্রশাসক জরুরী ত্রাণ সহায়তা হিসেবে ৫ হাজার টাকা প্রদান করেন এবং টিন প্রদানের আশ্বাস দেন। এছাড়া পৌরসভার মেয়র প্রতিটি পরিবারকে চাল, শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)