মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা
বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা
গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউপির শ্রীমন্তকাঠি সাইক্লোন সেলটারে সুর ও সংগীত একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও শিশুদের সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ আগস্ট বিকাল ৫টায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শিক্ষক মনিচাঁদ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শেখেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নূরুল আমিন খান সুরুজ,বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ নেতা মো.কাওছার হোসেন মায়েজ,সুর ও সংগীত একাডেমির পরিচালক ও সংগীত শিক্ষক মো.ফারুক হোসেন,তবলায় সুমন দাস ও স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে শিশু শিল্পীরা বঙ্গবন্ধু ও নূরুল আমিন খান সুরুজের নামে দেশত্ববোধক গান পরিবেশন করেন।
এ সময় প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শেখেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নূরুল আমিন খান সুরুজ শিশু শিল্পীদের উদ্দেশ্য বলেন,শিশুরা শিক্ষার পাশাপাশি সংগীত শিক্ষার দিকে মনোযোগী হলে তারা সব ধরনের খারাপ কাজ থেকে দুরে থাকবে। তাই তিনি সংগীত শিক্ষা নেওয়ার জন্য একটি প্যাট ড্রাম দেওয়ার ঘোষণা করেন ও এই সংগঠনের ও শিশুদের সংগীত শিক্ষার প্রয়োজনে সার্বিক সহযোগীতা করারও ঘোষনা দেন।#





ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২