শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » কোভিড-১৯ দূর্যোগ মোকাবেলায় ৭১টির অধিক উন্নত জাতের ফসলের বীজ নিয়ে ইষ্ট ওয়েষ্ট সীডের যাত্রা
প্রথম পাতা » কৃষি » কোভিড-১৯ দূর্যোগ মোকাবেলায় ৭১টির অধিক উন্নত জাতের ফসলের বীজ নিয়ে ইষ্ট ওয়েষ্ট সীডের যাত্রা
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোভিড-১৯ দূর্যোগ মোকাবেলায় ৭১টির অধিক উন্নত জাতের ফসলের বীজ নিয়ে ইষ্ট ওয়েষ্ট সীডের যাত্রা

ছবি : সংবাদ সংক্রান্তআল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: সবজি বীজের অন্যতম পথিকৃত প্রতিষ্ঠান ইষ্টওয়েষ্ট সীড সম্পূর্ণ নতুন আঙ্গিকে বাংলাদেশে তার নবযাত্রা শুরু করেছে দেশের অন্যতম সেরা বীজ প্রতিষ্ঠান এসিআই সীডের সাথে যৌথ ভাবে। সর্বমোট ৭১ অধিক ফলণ শীল উন্নত জাতের বীজ ইতোমধ্যে কৃষি মন্ত্রনালয়ে নিবন্ধন করা হয়েছে বাজারজাত করনের জন্য, যার মধ্যে হাইব্রিড করলা-পালিপ্লাস, ঝিঙ্গা-বীর সুপার, মিষ্টিকুমড়া-সোনাবউ, শসা-তামিম প্লাস উল্লেখযোগ্য। এয়াড়াও হাইব্রিড লাউসহ বিভিন্ন সবজি ফসলের অধিক ফলণশীল হাইব্রিড এবং উচ্চ ফলণশীল জাত রয়েছে যা বর্তমান প্যানডেমিক পরিস্থিতিতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের অর্থনৈতিক ভাবে লাভবান করবে। এসকল জাতসমূহ বাংলাদেশে বিভিন্ন কৃষি-পরিবেশিক অঞ্চলে বিশেষ করে যশোর, ময়মনসিংহ, কুমিল্লা এবংচট্টগ্রামে উপযোগীতা ও উৎপাদশীলতা পরীক্ষার পর জাত নিবন্ধন করা হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার ঝুম মিটিংয়ে যুক্ত হয়ে ইষ্টওয়েষ্ট সীডের ম্যানেজিং ডিরেক্টর দীলিপ রাজন তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, “ক্ষুদ্র চাষীরা এই দূযোগপূর্ন মুহুর্তে প্রতিনিয়ত বীজের গুন গতমান এবং উৎপাদিত পন্যের বাজারজাত করনসহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছেন। আমরা ইষ্ট ওয়েষ্ট সীড প্রতিকূল আবহাওয়া এবং রোগ ও পোকা মাকড় সহনশীলতার সাথে সাথে অধিকতর উৎপাদনশীল হাইব্রিড জাত বাজারজাত শুরু করেছি যা আমাদের চাষীদের আরো ভালো অভিজ্ঞতা দিবে। বর্তমান দূর্যোগপূর্ন সময়ে সবজি ফসল, উন্নয়নের এশটি বড় অংশীদার যাক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের অধিকতর বাজার মূল্যের সবজি উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক ভাবে আরো বেশি সাবলম্বী করে তুলবে। বাংলাদেশ ইষ্ট ওয়েস্ট সীডের জন্য একটি গুরুত্বপূর্ন মার্কেট।”এসিআই সীডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, ড. এফ. এইচ. আনসারি বলেন, “আমরা বিশে্ব সেরা সবজি বীজ প্রতিষ্ঠান ইষ্টওয়েষ্ট এর সাথে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত যারা বিশে^ সবজি ফসলের উপরে গবেষণা ও উন্নয়নসহ বীজ উৎপাদন এবং বাজারজাত করনে পথিকৃত। বাংলাদেশের বীজ শিল্পে আমাদের দীর্ঘ পদচারনার অভিজ্ঞতা থেকে আশাকরছি এই যুগলবন্ধী বাংলাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের যুগোপযোগী জাত সরবরাহের মাধ্যমে সারা দেশে সবজি উৎপাদন এবং চাষীদের আয় বৃদ্ধিতেও সহায়তা করবে। এই যুগলবন্ধী দেশের পরিবর্তিত জলবায়ু, বাজার এবং ভোক্তার চাহিদা মোতাবেক উন্নত প্রযুক্তির বীজ সরবরাহ করবে। ইষ্ট ওয়েষ্ট সীড বিশে^র অন্যতম পথিকৃত বীজ প্রতিষ্ঠান, যার সারাবিশ্বে অত্যন্ত শক্তিশালী গবেষণা, উৎপাদন এবং বীজ প্রক্রিয়াজাতকরন কেন্দ্র রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের কৃষি উন্নয়নের সাথে সাথে কৃষকের জীবন যাত্রার মানউন্নয়নেও আমরা বিশেষ অবদান রাখতে পারবো।”বিগত তিন দশকের অধিক সময় ইষ্টওয়েষ্ট সীড গ্রীষ্মপ্রধান সবজি বীজের গবেষণা, উৎপাদন এবং বিপণনে বিশে^ নেতৃত্ব দিয়ে আসছে। ২০১৯ সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ বিজয়ী ড. সায়মন গ্রুটের প্রতিষ্ঠিত ইষ্ট ওয়েষ্ট সীড বিশে^র ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের গুনগতমান সম্পন্ন বীজ প্রাপ্তিতে নিশ্চয়তা নিশ্চিতের স্বীকৃতি সরূপ ২০১৯ সালে গ্লোবাল একসেসটু সীড ইনডেক্স কতৃক বিশে^র ১ নম্বর বীজ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।





আর্কাইভ