শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুর সাংবাদিক ক্লাবে হামলা
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুর সাংবাদিক ক্লাবে হামলা
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজাপুর সাংবাদিক ক্লাবে হামলা

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরের থানা রোডস্থ রাজাপুর সাংবাদিক ক্লাবে সন্ত্রাসী হামলা, ভাংচুর ক্যামেরা-ল্যাপটপসহ কয়েক লাখ টাকার মালপত্র লুটের ঘটনা ঘটিয়েছে একদল সন্ত্রাসীরা। সোমবার সন্ধ্যার এ ঘটনায় রাজাপুর থানায় রাতেই লিখিত অভিযোগ দায়ের করেছে রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সহ সভাপতি আলমগীর শরীফ।
অভিযোগে প্রকাশ, সোমবার সন্ধ্যায় মাগরিবের আজান দিলে সংগঠনের সদস্যরা থানা মসজিদে নামাজ আদায়ের জন্য তালা দিয়ে যায়। সংবাদ প্রকাশের জের ধরে এ সময় চিহ্নিত মাদকসেবী সরকারি রিরোধী কর্মকান্ডে জড়িত বির্তকিত আবুল হাসানাত সুমন, উপজেলা যুবদলের সভাপতি জাকারিয়া সুমন, মাদক ব্যবসায় ও সেবক রাজিব ফরাজি, জাকারিয়া নয়ন, দুলাল তেওয়ারী, বিএনপি নেতা কাজল শরীফ, রেজোয়ান, সোহেল, সোনাসহ আরো ১০/১২জন দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক ক্লাবে হামলা চালায়। রাজাপুর সাংবাদিক ক্লাবের সামনের সাইবোর্ড ভাঙচুর করে এবং অফিসের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যামেরা ও ল্যাপটপ লুটে নেয় এবং টেলিভিশন-আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। কয়েক লাখ টাকা মূল্যের মালামাল লুটে নিয়ে আরো লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করে। সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও সম্পাদক এনামুল হক অভিযোগ করে জানান, সাংবাদিকরা মাগরিবের নামাজ পড়তে গেলে তখন সুযোগ বুঝে অফিসে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কি ব্যবস্থা নেয় তার অপেক্ষায় আছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনা হলে পরবর্তিতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিকরা জানান, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন সংস্কার করে ভাড়া চুক্তিতে সাংবাদিক ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সেই চুক্তির মেয়াদ শেষ হবার পুর্বেই চুক্তি ভঙ্গ করে ভবন ছাড়ার নোটিশ দেয়ায় আদালতে মামলা চলমান রয়েছে। বিচারাধীন মামলায় স্থিতিবস্থা বজায় রাখার আদেশকে লঙ্গন করে আদালত অবমাননা করা হয়েছে। বিষয়টি আদালতকেও যথাযথভাবে অবহিত করা হবে। হামলার ঘটনায় ঝালকাঠি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অপরদিকে কৃষি ব্যাংকের সামনের একটি পরিত্যক্ত অবহেলিত ভবন ভাড়া চুক্তিতে নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই হামলাকারীরাই ভাংচুর করে। এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু থানায় সাধারন ডায়েরী করেছেন। তিনি জানান, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ভাড়া নিয়ে সংস্কার করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি স্কুল পরিচালনা কমিটির সাথে প্রেক্ষাপটের কারনে আদালতে মামলা চলমান রয়েছে। বিচারাধীন মামলায় স্থিতিবস্থা বজায় রাখার আদেশকে ল্ঘংন করে আদালত অবমাননা করা হয়েছে। থানায় জিডি করেছি, এ বিষয়ে আদালতের নির্দেশনা ভঙ্গ করার অভিযোগে মামলা দায়ের করা হবে। এ ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় অভিযুক্তদের মতামত পাওয়া যায়নি। রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে একটি সাধারন ডায়েরি করেছে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে। তবে হামলার পর জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)