শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ধর্ম » সিলেট বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান সম্পন্ন
প্রথম পাতা » ধর্ম » সিলেট বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান সম্পন্ন
শনিবার ● ১৭ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান সম্পন্ন

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তসিলেট প্রতিনিধি :: আত্মশুদ্ধি,আত্ম সংযম,আত্ম প্রতীতির মাঙ্গলিক দীপ জ্বেলে প্রতিবছর আমাদের জীবনাঙ্গনে ফিরে আসে তিনমাস বর্ষাব্রত অধিষ্ঠান।পূজনীয় ভিক্ষু সংঘ ও সদ্ধর্মপ্রাণ উপাসক-উপাসিকারা এই তিনমাস শীল,সমাধি,প্রজ্ঞার অনুশীলনে আত্ম নিবেদন করে পরিস্নাত হয়।তিনমাস বর্ষাব্রত অধিষ্ঠানের আনন্দধারায় ফিরে আসে ‘শুভ প্রবারণা’। প্রবারণার অম্লান চেতনায় বর্ষ পরিক্রমায় ফিরে আসে বৌদ্ধদের জাতীয় ধর্মীয় অনুষ্ঠান ‘দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব’। প্রতিটি বৌদ্ধ পরিবার উৎফুল্ল চিত্তে অপেক্ষা করেন তাদের প্রতিক্ষিত কঠিন চীবর দান দেওয়ার জন্য। এ উৎসবে শ্রদ্ধার অর্ঘ্য মিশ্রিত নৈবেদ্য সাজিয়ে দান কর্মের অনুরাগে মেতে উঠে সকল বৌদ্ধ নর-নারীবৃন্দ,মুখরিত হয় বৌদ্ধ জনপদ ও জনারণ্য।
বর্ষ পরিক্রমায় শুভ কঠিন চীবর দানোৎসব আমাদের দ্বারপ্রান্তে ফিরে এলেও কোভিড-১৯ তথা ‘করোনা’ মহামারী’র প্রাদূর্ভাবে সারাবিশ্ব আজ শংকিত, আতংকিত,ভীত,সন্ত্রস্ত। ‘করোনা’ মহামারীর করাল গ্রাসে ইতোমধ্যে লক্ষ লক্ষ মানুষের প্রাণ সংহার হয়েছে। আমরা হারিয়েছি অনেক প্রিয়জন,আত্মীয়-স্বজনকে। অনেক প্রিয়জন এখনও হাসপাতালের বেডে শুয়ে আর্তনাদ করছে।বিশ্বব্যাপী ‘করোনা’র সর্বগ্রাসী আক্রমণে জন জীবন এখন বিপর্যস্ত। ব্যবসা-বানিজ্য,চাকুরী,অর্থনীতি,শিক্ষা,সবকিছু স্হবির হয়ে আছে। কোথাও শান্তি নেই,স্বস্তি নেই,আজ মানবতা বিপন্ন।পৃথিবীর সবুজ প্রান্তর ‘করোনা’র অদৃশ্য অশুভ ছায়ায় ক্ষত-বিক্ষত।
বৈশ্বিক ‘করোনা’ মহামারীর কারণে-গতকাল ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার,সিলেট মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্হিত শতাব্দীর ঐতিহ্যবাহী সিলেট বৌদ্ধ বিহারের অনুষ্ঠিতব্য দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের সকল ধর্মীয় কার্যক্রম সকাল ৯ টা থেকে দুপুর ১২ টার মধ্যে সীমিত পরিসরে,সরকারী নির্দেশনা মোতাবেক,স্বাস্হ্য বিধি মেনে সুসম্পন্ন করা হয়।
চীবর দানে সভাপ্রতি ছিলেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের। প্রধান অতিথি ছিলেন জৈষ্টপুরা কেন্দ্রীয় বৈশালী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধানন্দ থের। বিশেষ অতিথি ছিলেন শ্রীমৎ বুদ্ধকুর্তি থের, রতনানন্দ থের, সিলেট বৌদ্ধ বিহারের আনন্দ ভিক্ষু, শ্রীমৎ সংঘপ্রিয় শ্রামন, প্রধান ধর্মদেশক ছিলেন রাঙ্গুনিয়া চট্টগ্রামে প্রতিষ্ঠিত মহাবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, বার্মা হতে বিদর্শন ভাবনায় প্রশিক্ষণ প্রাপ্ত, বিদর্শনাচার্য্য ভদন্ত মহাবংশ ভিক্ষু।
অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুন বিকাশ চাকমা, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক লিটন বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করেন সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া।





ধর্ম এর আরও খবর

নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ