শিরোনাম:
●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে উপজেলা চেয়ারম্যানের অভিযোগ
প্রথম পাতা » গাইবান্ধা » শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে উপজেলা চেয়ারম্যানের অভিযোগ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে উপজেলা চেয়ারম্যানের অভিযোগ

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় ২১৭টি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত মূল্যে বায়োমেট্রিক হাজিরা মেশিন ক্রয়ে প্রধান শিক্ষকদের বাধ্য করে ২৮ লক্ষাধিক টাকা আত্মসাতের পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, রংপুর বিভাগীয় উপ-পরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, সরকার সারা দেশের প্রাথমিক বিদ্যায়লগুলোতে শিক্ষক হাজিরা শতভাগ নিশ্চিত করার জন্য ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের উদ্যোগ নেয়। পরবর্তীতে নানা অনিয়মের অভিযোগ উঠলে গত বছরের ২৩ ডিসেম্বর ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন বন্ধ করে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু পলাশবাড়িতে সেই নির্দেশনা উপেক্ষা করে করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকলেও উপজেলা শিক্ষা অফিস স্লিপ ফান্ডের টাকায় ডিজিটাল হাজিরা মেশিন ক্রয় করতে প্রধান শিক্ষকদের বাধ্য করে।

টেক লক নামে ৯০০০-এ নামের ডিজিটাল বা বায়োমেট্রিক হাজিরা মেশিনের বর্তমান বাজার মূল্য ৯ হাজার টাকা। কিন্তু উপজেলা শিক্ষা অফিস মনোনীত ‘অ্যাকটিভ পাওয়ার’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ২২ হাজার টাকা মূল্যে মেশিন ক্রয় করতে বাধ্য হচ্ছেন প্রধান শিক্ষকরা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ক্লাস্টার ভিত্তিক হাজিরা মেশিন নিতে হচ্ছে ‘অ্যাকটিভ পাওয়ার’ নামের প্রতিষ্ঠানের লোকের কাছ থেকে। প্রতিটি মেশিনের মূল্য ধরা হয়েছে ২২ হাজার টাকা। এসব মেশিন নিম্নমানের বলেও তারা মন্তব্য করেন।

এ ব্যাপারে পলাশবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বলেন, তিনি উপজেলা শিক্ষা কমিটির সভাপতি। অথচ তাকে না জানিয়ে স্লিপ ফান্ড থেকে অতিরিক্ত মূল্যে ডিজিটাল হাজিরা মেশিন ক্রয় করে প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে।

তিনি জানান, ‘বায়োমেট্রিক হাজিরা মেশিনের বাজার মূল্য ৯ হাজার টাকা। অথচ বাজার মূল্যের অতিরিক্ত ১৩ হাজার টাকা দিয়ে ২২ হাজার টাকায় মেশিন ক্রয়ের জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে প্রধান শিক্ষকদের চাপ প্রয়োগ করা হচ্ছে। এতে মেশিন ক্রয় বাবদ ২৮ লাখ ৮ হাজার টাকা আত্মসাতের পায়তারা চলছে’। এ ব্যাপারে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

তবে বক্তব্য জানার জন্য বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা পলাশবাড়ি উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুস সালাম মোবাইল ফোনে তিনি জানান, তার মা অসুস্থ, তিনি বাড়ি যাচ্ছেন। অভিযোগ সংক্রান্ত ব্যাপারে আর কোনো কথা বলতে অস্বীকৃতি জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)