রবিবার ● ১৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে খাবার বিতরণ
রাউজানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে খাবার বিতরণ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন পালিত হয়েছে। জম্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, পথচারী ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। আজ ১৮ অক্টোবর রবিবার সকালে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছেন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। অপরদিকে নানা কর্মসূচীর মধ্যদিয়ে শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন পালন করে শেখ রাসেল স্মৃতি সংসদ। বেরুলীয়া সালাম-লায়লা এতিমখানা ও এবতেদায়ী মাদ্রাসায় এসব কর্মসূচীর আয়োজন হয়। কর্মসূচীর মধ্যে ছিল খতম কোরআন, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ ।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।





রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন