শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ঘাঘট নদীর ভাঙনে ৬টি ইউনিয়নের শতাধিক বসতবাড়ী ও ফসলী জমি নদীগর্ভে বিলীন
প্রথম পাতা » গাইবান্ধা » ঘাঘট নদীর ভাঙনে ৬টি ইউনিয়নের শতাধিক বসতবাড়ী ও ফসলী জমি নদীগর্ভে বিলীন
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘাঘট নদীর ভাঙনে ৬টি ইউনিয়নের শতাধিক বসতবাড়ী ও ফসলী জমি নদীগর্ভে বিলীন

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: বন্যা পরবর্তী ঘাঘট নদীর পানি কমতে শুরু করলেও স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। এ ভাঙন কবলিত এলাকার প্রায় শতাধিক বসতবাড়ি ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও হুমকির মুখে পড়েছে আরো অর্ধ শতাধিক বসতবাড়ি ও আবাদি জমি।

জানা গেছে, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর, নলডাঙ্গা, জামালপুর, দামোদরপুর, কামারপাড়া ও বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে। গত সেপ্টেম্বর মাসে অসময়ের ৫ম দফা বন্যার পর সম্প্রতি নদীর পানি কমতে থাকায় এই ভাঙন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া-চকদাড়িয়া উত্তরপাড়া, নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর, দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা ও কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষ্মীপুর গ্রামে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

এব্যাপারে জামালপুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল জানান, সম্প্রতি এ ভাঙনের কবলে ইতোমধ্যে খবির উদ্দিন, জরিপ মিয়া ও দফির উদ্দিনসহ আরও ১৫ জনের বসতবাড়ি আবাদি জমিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া ভাঙন কবলিত এলাকায় শতাধিক বসতবাড়ি এখন হুমকির মুখে রয়েছে। হুমকির সম্মুখিন এসব পরিবারের মানুষরা ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে অন্যত্র।
ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার অবহিত করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, সাদুল্যাপুর উপজেলার ঘাঘট নদীর ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জন্য প্রাথমিক কাজ চলমান রয়েছে। কাজ শেষে প্রকল্প প্রণয়ন করে বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে শীঘ্রই পাঠানো হবে।





আর্কাইভ