শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » স্বপ্নেও ভাবিনি পাকা বাড়িতে ঘুমাব, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে মহাখুশি শুক্কুর
প্রথম পাতা » চট্টগ্রাম » স্বপ্নেও ভাবিনি পাকা বাড়িতে ঘুমাব, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে মহাখুশি শুক্কুর
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বপ্নেও ভাবিনি পাকা বাড়িতে ঘুমাব, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে মহাখুশি শুক্কুর

---আমির হামজা, রাউজান :: সারাদিন পরিশ্রম করে যা আয় হয় তা দিয়ে কোনো রকম সংসার চলে। স্ত্রী-সন্তান নিয়ে একটি ঝুঁপড়ি ঘরে কোনো রকম থাকতাম। কখনো স্বপ্নেও ভাবিনি পাকা বাড়িতে থাকবো। দিনমজুরী করে যেখানে নুন আনতে পানতা ফুরোয় সেখানে পাকাঘর তৈরি করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মতো একজন গরীবের খবর নিয়ে ঘর তৈরি করে দিয়েছেন এটা আমার জীবনে সেরাপ্রাপ্তি। এই ঘরে নামাজ পড়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব। মুজিববর্ষ উপলক্ষে ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়ে এই অভিমত ব্যক্ত করেন রাউজান পৌরসভা ৮নং ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর আবদুল শুক্কুর।
জানা যায়, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে সাড়া দিয়ে সচিবরা নিজ অর্থে গৃহহীনদের বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরীর নিজ অর্থায়নে রাউজান পৌরসভা ৮নং ওয়ার্ডের আবদুল শুক্কুরকে সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়।
গতকাল ২৩ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় ঘরটির উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পৌর কাউন্সিলর আজাদ হোসেন প্রমূখ।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, এক লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী স্যার রাউজানের এক অসহায় দরিদ্র ব্যক্তিকে ঘর করে দিয়েছেন। আজ শুক্রবার সকাল ১১টায় ঘরটির উদ্বোধন করা হয়েছে। এছাড়া সচিব পবন চৌধুরী রাঙামাটি সদরে নিজের অর্থায়নে এক হত দরিদ্র পরিবারকে পাকা ঘর উপহার দেন।





আর্কাইভ