বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ২শত লিটার মদসহ আটক-১
চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ২শত লিটার মদসহ আটক-১
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে আজ বুধবার ২৮ অক্টোবর রাত সাড়ে ১২ টার দিকে রাইখালী ইউনিয়নের ডলুছড়ি সাকিনে আনু মারমার বসতঘরের সামনে ছড়ার পাড়ে খালি জায়গায় ১০ টি পুরাতন প্লাস্টিক ব্যাগে সাদা পলিথিনে মোড়ানো প্রতিটিতে ৪টি করে পলিথিন এবং প্রতি পলিথিনে ৫ লিটার করে প্রতি ব্যাগে ২০ লিটার করে সর্বমোট ২শত লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে। যাহার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।
এ ঘটনায় মাদক বিক্রেতা মানুচিং মারমা (৩৮) স্বামী-আলুমং মারমা সাং-ডলুছড়ি থানা -চন্দ্রঘোনা উপজেলা-কাপ্তাই কে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ পাইকারী ও খুচরা মদ বিক্রয় করতো। উদ্ধারকৃত চোলাইমদ চট্টগ্রাম শহরে প্রেরনের জন্য মজুদ করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে এবং তাকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে ।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা