শিরোনাম:
●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
রাঙামাটি, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রাউজানে অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ থাকায় বিপাকে গ্রাহকরা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রাউজানে অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ থাকায় বিপাকে গ্রাহকরা
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ থাকায় বিপাকে গ্রাহকরা

প্রর্তীকি ছবিনয়ন বড়ুয়া, রাউজান (উত্তর) প্রতিনিধি :: রাউজানে সঞ্চয়পত্র বিক্রয় ও পুনঃবিনিয়োগ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সহস্রাধিক গ্রাহক। আগে সঞ্চয় অধিদপ্তর থেকে ম্যানুয়াল পদ্ধতিতে সঞ্চয় কুপন ইস্যু করে ডাকঘরে পাঠানো হতো। সেই কুপনের আলোকে মুনাফা ও আসল পরিশোধ সহ সব হতো ডাকঘরের মাধ্যমে। তবে গত বছরের এপ্রিল থেকে অনলাইন (অটোমেশন) ব্যবস্থাপনা পদ্ধতি চালুর পর থেকে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় সঞ্চয়পত্রের কার্যক্রম । অনলাইন ব্যবস্থাপনা পদ্ধতি চালুর পর থেকে রাউজান উপজেলার ডাকঘর গুলোতে বন্ধ আছে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রয় এবং পুনঃবিনিয়োগ। যদিও রাউজান উপজেলা ডাকঘরে কম্পিউটার সহ যাবতীয় উপকরণ থাকলেও এখনও পর্যন্ত চালু হয়নি অনলাইনে (অটোমেশন) সঞ্চয়পত্র বিক্রয়, যার জন্য বিপাকে পড়েছেন গ্রাহকরা। এখন যারা সঞ্চয়পত্র ক্রয় করতে ইচ্ছুক তাদেরকে রাউজান উপজেলা ডাকঘর কর্তৃপক্ষ বলছেন চট্টগ্রাম জিপিওতে গিয়ে ক্রয় করার জন্য। একবার সঞ্চয়পত্র কিনতে চট্টগ্রাম জিপিওতে যেতে হয় কম করে হলেও দুইবার। প্রথমে ডকুমেন্টস জমা করতে হয়, এর কিছুদিন পর মোবাইলে ম্যাসেজ আসলে সঞ্চয়পত্রের ডকুমেন্টস আনার জন্য যেতে হয়। এইভাবে সঞ্চয়পত্র ক্রয় করা অধিকাংশ গ্রাহকের পক্ষে অনেক কষ্টকর। তাছাড়া করোনা ভাইরাসের সংক্রমণের ভয়। সঞ্চয়পত্রের শতকরা ৯০ ভাগ গ্রাহক বয়োবৃদ্ধ এবং মহিলা। ত্রৈমাসিক সঞ্চয়পত্র যে কেউ করতে পারলেও পারিবারিক সঞ্চয়পত্র করতে পারে শুধু মহিলারাই যার মধ্যে বেশিরভাগ বয়স্ক। বেশিরভাগ দেখা যায় চাকরি থেকে অবসর নেওয়ার পর আবার কেউ প্রবাস থেকে দেশে আসার পর জমানো জীবনের শেষ সম্বল টুকু দিয়ে সঞ্চয়পত্র কিনে বাকী সময়টা আর্থিক ভাবে নিরাপদে কাটানোর চেষ্টা করেন । কিন্তু সেই আর্থিক নিরাপত্তার খাতটি এখন পড়েছে ঝুঁকির মধ্যে। বয়স্ক ব্যক্তি বা মহিলা কারো পক্ষেই সম্ভব নয় চট্টগ্রাম জিপিওতে গিয়ে সঞ্চয়পত্র কেনা। তাই এই অসহায় মানুষগুলো বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্টানে বিনিয়োগ করছেন, আর পড়ছেন ঝুঁকির মধ্যে। আমরা অতীততেও অনেক এনজিওকে দেখেছি গ্রাহকদের টাকা নিয়ে উধাও হয়ে যেতে । তাই এনজিও গুলো বেশি মুনাফা দেওয়ার পরও সাধারণ মানুষ নিরাপত্তার স্বার্থে রাউজান ডাকঘর থেকে সঞ্চয়পত্র কিনতেন। এখন সঞ্চয়পত্রে বিনিয়োগ করা মানুষগুলো যার বেশিরভাগ বয়োবৃদ্ধ তাঁরা জীবনের শেষ সম্বলটুকু এনজিও বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্টানে বিনিয়োগ করে যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে প্রাণঘাতি হওয়া ছাড়া আর বিকল্প কোন পথ এদের কাছে খোলা থাকবে না। অতীতেও আমরা দেখেছি শেয়ার মার্কেটে এবং কিছু হায় হায় কোম্পানির দ্বারা প্রতারিত হয়ে কিছু মানুষকে আত্মহত্যার পথ বেছে নিতে। তাই সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা দ্রুত রাউজান উপজেলার ডাকঘরে অনলাইনে সঞ্চয়পত্র বিক্রয় করার জন্য প্রয়োজনীয় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন

আর্কাইভ