সোমবার ● ৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » মাদক মামলায় একজনের যাবজ্জীন কারাদন্ড
মাদক মামলায় একজনের যাবজ্জীন কারাদন্ড
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে মাদক মামলায় আজিম শেখ ওরফে আজিম মেম্বার (৫০) নামে একজনের যাবজ্জীন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে আজিমকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের দন্ডাদেশ দেন আদালত। একই মামলার অন্য তিন আসামীকে বেখসুর খালাস দেন আদালত। আজ সোমবার ৯ অক্টোবর দুপুরে আসামীদের অনুপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তপন কুমার এই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত হলেন, আজিম শেখ বাগেরহাটে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের মো. জব্বার শেখের ছেলে।
খালাস প্রাপ্তরা হলেন, দন্ডপ্রাপ্ত আজিমের স্ত্রী সালমা বেগম আখি, আজিত শেখ ও বিপুল খান।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট শরৎ চন্দ্র মজুমদার বলেন, ২০১২ সালের ১৪ জুন সকাল ১১ টায় ফরিকহাট থানা পুলিশ উপজেলার আজিম শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। পরে পুলিশ ওই বছরের ৫ সেপ্টেম্বর আজিম শেখ ওরফে আজিম মেম্বার, সালমা বেগম আখি, আজিত শেখ ও বিপুল খানসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত এই মামলার ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আজিম শেখ ওরফে আজিম মেম্বারকে নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও তিনজনকে খালাস দিয়েছেন আদালত। মাদক মামলায় আদালতের রায়ে আমরা খুশি বলে জানান তিনি।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)