রবিবার ● ১৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » প্রেমের অভিনয় করে ডেকে নিয়ে প্রেমিককে হত্যা
প্রেমের অভিনয় করে ডেকে নিয়ে প্রেমিককে হত্যা
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জের দুর্গম চরাঞ্চলে একযুবককে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেয়ার ঘটনায় নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার চার মাস পর থানায় মামলার হলে শনিবার রাতে এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নে চর মাদারীপাড়ার শাহাদুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ার জন্য একই এলাকার রহিমা খাতুন ওরফে ফেলানীকে একটি মোবাইল সিম কিনে দেয়। শাহাদুলের সঙ্গে প্রেমের অভিনয় করে এ বছরের ১৭ জুলাই ফেলানী তার বাড়িতে ডেকে নেয়। পরে সেখানে সাইফুলসহ বেশ কয়েকজন উপস্থিত হয়ে শাহাদুলকে মারপিটের একপর্যায়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে। পরে তার মরদেহ নদীতে ভাসিয়ে দেয়।
এ ঘটনার পর থেকে নিখোঁজ শাহাদুলকে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ২৬ জুলাই সুন্দরগঞ্জ থানায় জিডি করে শাহাদুলের পরিবার। পরে পুলিশ তদন্তের এক পর্যায়ে শনিবার (১৪ নভেম্বর) সাইফুল ও ফেলানীকে আটক করে। নিহত শাহাদুলের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
শনিবারই পুলিশ সাইফুল ও ফেলানীকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। ফেলানীর তিন দিন ও সাইফুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে তারা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন। তাদের স্বীকারোক্তি মোতাবেক বাকি আসামিদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা