শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ সেমিনার
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ সেমিনার
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ সেমিনার

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক আজ সেমিনার সোমবার গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুল মতিন সেমিনারের উদ্বোধন করেন। এবারের সেমিনারের প্রতিপাদ্য হচ্ছে মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার’।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক মো. আব্দুস সালাম। সেমিনারে বক্তব্য রাখেন, ক্যাব ও গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, ডিবির ইন্সপেক্টর মানসরঞ্জন দাস, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা সভাপতি আব্দুর রশিদ প্রমুখ। সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. লোকমান হোসেন। প্রধান অতিথি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণের উপর বর্তমান সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছে। এজন্য ২০০৯ সালের ৬ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি প্রণীত হয়েছে। ভোক্তাদের অধিকার ক্ষুন্ন হলে বা লংঘিত হলে এই আইনে যে কোন ভোক্তাই অভিযোগ করে অতিসহজেই আইনানুগ প্রতিকার পেতে পারে। তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রণীত এই আইন ও ভোক্তাদের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের উপর গুরুত্বারোপ করেন।

বেতন গ্রেড উন্নীতকরণসহ ৭ দফা দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীদের কর্মবিরতি

গাইবান্ধা :: গাইবান্ধায় জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীরা পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সোমবার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে। সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যায় সঙ্গত দাবি বাস্তবায়নের নিমিত্তে নির্দেশনা সুপারিশ ২০০১ সাল থেকে অদ্যাবধি দাবি সমূহ বাস্তবায়িত না হওয়ায় বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি বাকসস জেলা শাখা এই পূর্ণদিবস কর্মবিরতি পালনের কর্মসূচি গ্রহণ করেছে। একযোগে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনারের (ভুমি) কার্যালয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে।
এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ১৫ নবেম্বর থেকে ১৯ নবেম্বর, ২২ নবেম্বর থেকে ২৬ নবেম্বর, ২৯ নবেম্বর থেকে ৩০ নবেম্বর এবং ৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫টা পর্যন্ত পূর্নদিবস কর্মবিরতি এবং ব্যানার পোস্টারসহ অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন বাকাসস জেলা শাখার সভাপতি মো. শামীম হায়দার, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান নাহিদ, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী মজিবুর রহমান, সাইফুল ইসলাম, আকতারুজ্জামান স্বপন, সিএ রেজাউল ইসলাম, হাবিব রহিম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটির ২০১৩ সালের ৭মার্চ অনুষ্ঠিত সভায় কতিপয় সুপারিশ করা হয়। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। মাঠ প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তনের দাবি বাস্তবায়িত হচ্ছে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এর সভাপতিত্বে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ২০১৪ সালের ৪ নবেম্বরের সভার সুপারিশ, মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০১৮ সালের ৭ম সভার নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত হয়নি। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়িত না হওয়া সংক্রান্ত চলতি বছরের ২৩ ফেব্রুয়ারির পত্রের নির্দেশনাও বাস্তবায়িত হয়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)