শনিবার ● ২১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » ধর্মসূখ বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসব
ধর্মসূখ বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসব
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাইন্দক পাড়া ধর্মসূখ বৌদ্ধ বিহারে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ নভেম্বর শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে বিভিন্ন বিহার থেকে আগত বিহারাধ্যক্ষগণ সম্মিলিত ভাবে গঠিত ভিক্ষু সংঘ হতে পঞ্চশীল গ্রহন, সকল জীবের হিতার্থে সমবেত ধর্মীয় দেশনা শ্রবণ করা হয়। এছাড়া স্থানীয় নৃত্য শিল্পীদের কল্পতরু নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একইভাবে পঞ্চশীল গ্রহন, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান ও চিবর দান করা হয়। বিশ^ শান্তি ও মঙ্গল কামনায় আগত ভিক্ষু সংঘ কর্তৃক ধর্মীয় দেশনা ও সুত্রপাঠ করেন।
বৌদ্ধদের মতে, পৃথিবীর সকল প্রকার দান একত্র করলে তার যে ফল তা একখানি চীবর দানের ফলের ষোলো ভাগের এক ভাগও নয়। তাই বৌদ্ধদের জন্য চীবর দানের গুরুত্ব অপরিসীম।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের