শিরোনাম:
●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
রাঙামাটি, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বেতবুনিয়ায় ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে মসজিদের পাহাড় কেটে মাটি বিক্রি
প্রথম পাতা » অপরাধ » বেতবুনিয়ায় ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে মসজিদের পাহাড় কেটে মাটি বিক্রি
মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেতবুনিয়ায় ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে মসজিদের পাহাড় কেটে মাটি বিক্রি

---

সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: (২৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ ; সময় : বিকাল ৫.২০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিয়নের গুইয়াতল শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির নাম দিয়ে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় কেটে মাটি বিক্রি করছে ইউপি মেম্বার মোঃ গোলাম মোসত্মফা (সেলিম মেম্বার) এর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র৷
স্থানীয় সুত্রে জানা যায়, গুইয়াতল শাহী জামে মসজিদ এর পুরাতন ভবনটি ভেঙে তার স্থানে নতুন একটি মসজিদের ভবন নির্মানের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে ২০ লক্ষ টাকা বরাদ্ধ করা হয় ৷ এই সুযোগকে কাজে লাগিয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেতবুনিয়া ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা (সেলিম মেম্বার) ও মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সরদার আমিনুর রহমানসহ স্থানীয় ক্ষমতাসীন দলের একটি সংঘবদ্ধ চক্র দিনে দুপুরে পাহাড় কেটে মাটি বিক্রি করছে ৷ নিয়মনীতির তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন মিনি ট্রাক ভর্তি করে প্রতি ট্রাকে ২০০ টাকা হারে মাটি বিক্রি করে ইতিমধ্যে চক্রটি হাতিয়ে নিয়েছে ৩ লক্ষ টাকার অধিক ৷
---
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম সরেজমিনে অনুসন্ধানে গুইয়াতল শাহী জামে মসজিদ দেখতে গেলে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেতবুনিয়া ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা (সেলিম মেম্বার) জানান, তাদের কাছে মসজিদের জন্য জায়গা সম্প্রসারনের লক্ষে পাহাড় কাটার স্থানীয় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি পত্র রয়েছে ৷ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পাহাড় কাটার প্রশাসনের অনুমতি পত্র দেখতে চাইলে গুইয়াতল শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেতবুনিয়া ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা (সেলিম মেম্বার) বলেন, “প্রশাসনের কাগজ পত্র এখন সঙ্গে নাই, দুই দিন পর দেখানো হবে”৷ কিন্তু ১৩ ফেব্রুয়ারী থেকে ২৩ ফেব্রুয়ারী ১০ দিন অতিবাহিত হলেও কোন ধরনের পাহাড় কাটার প্রশাসনের অনুমতি পত্র দেখাতে পারেননি ৷
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আক্তার এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, গুইয়াতল শাহী জামে মসজিদের পাহাড় কাটার কোন আবেদন পত্র তার কার্যালয়ে জমা নাই এবং পাহাড় কাটার কোন অনুমতি পত্র কাউকে দেওয়া হয়নি ৷
গুইয়াতল এলাকায় শাহী জামে মসজিদ নির্মানের কথা বলে প্রতিদিন মিনি ট্রাকে ভর্তি করে এ মাটি বিক্রয় করা হচ্ছে পার্শ্ববর্তী সাতনালা পাড়া খালের উপর নির্মিত সেতুর ঠিকাদারের কাছে এবং চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক সড়কের পাশে ভরাট করা হচ্ছে বিএনপি নেতা সৈয়দ মেম্বারের পৈত্রিক জমি৷
---
ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানের বিষয়টি ষ্পর্শকাতর হওয়ায় বেতবুনিয়া এলাকার সচেতন নাগরিক ও পরিবেশ বাদীরা এতদিন নীরব ছিলেন বলে জানান ৷ তারাও এখন মুখ খোলতে শুরু করেছে, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম বিক্রি করে এবং স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের নাম ব্যবহার করে ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা (সেলিম মেম্বার) এবং তার চক্রটি বিভিন্ন ধরনের আইন বহির্ভুত কাজ আইন শৃংখলার তোয়াক্কা না করে বেতবুনিয়া এলাকায় ক্ষমতাসীন দলীয় পরিচয়ে দীর্ঘ দিন যাবত প্রশাসনের নাকের ডগায় প্রতিনিয়ত একজন জনপ্রতিনিধি হয়েও ক্ষমতার অপব্যবহার করছেন বলে স্থানীয় সাধারন জনগনের অভিযোগ রয়েছে ৷





আর্কাইভ