সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন
ত্রিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন
এনামুল হক,ময়মনসিংহ :: ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ সোমবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মোহাম্মদ হারুন-অর-রশিদ,ত্রিশাল থানার ওসি মো. মাহমুদুল হাসান, হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু সাঈদ,সাবেক চেয়ারম্যান মো. মেজবাহ উদ্দিন চান মিয়া, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. লতিফ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অতিথি বৃন্দ বুদ্ধিজীবীদের স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাতের মাধ্যমে সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।





ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল