শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বিয়ের ফাঁদে ফেলে দেনমোহরের টাকা আদায়ে হয়রানির অভিযোগ
প্রথম পাতা » গাইবান্ধা » বিয়ের ফাঁদে ফেলে দেনমোহরের টাকা আদায়ে হয়রানির অভিযোগ
মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়ের ফাঁদে ফেলে দেনমোহরের টাকা আদায়ে হয়রানির অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: বিয়ের ফাঁদে ফেলে দেনমোহরের টাকা আদায়, প্রেমের নামে অপহরণ এবং মিথ্যা মামলায় হয়রানি করাকে পেশা হিসেবে নিয়েছেন বলে অভিযোগে উঠেছে সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের সিরাজুল ইসলামের মেয়ে শামছুন্নাহার বেগমের বিরুদ্ধে। ১৫ ডিসেম্বর  মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংঘবদ্ধ প্রতারক চক্রের পরিকল্পিত ফাঁদে আটকে পড়া গাইবান্ধা পৌর এলাকার পলাশপাড়ার বাবু মিয়ার ছেলে জিহাদুল ইসলাম জনি। তিনি এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিহাদুল উল্লেখ করেন, গত ১৪ ডিসেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত শামছুন্নাহার বেগম তারার সংবাদ সম্মেলনের বক্তব্য মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে, গাইবান্ধা বাস টার্মিনালে কাউন্টার মাস্টার হিসেবে টিকিট বিক্রির কাজ করা কালে ওই শামছুন্নাহার বেগম তারার ঢাকায় যাতায়াতের সূত্র ধরে তাদের পরিচয় হয়। এক পর্যায়ে সাভার ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে চাকুরিরত তারার সাথে ধর্ম ভাই-বোনের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ২০১৮ সালের মে মাসে তাকে সাভারের বাসায় দাওয়াত করে ডেকে নিয়ে গিয়ে বিয়ের ফাঁদে ফেলে চার লাখ টাকা দেনমোহরে বিয়ের কাবিননামায় স্বাক্ষর করতে বাধ্য করে। পরে জানা যায়, শামছুন্নাহার বেগম একজন মাদকসেবী ও ইয়াবা ব্যবসায়ী। ইতোপূর্বেও তিনি আরও তিনটি বিয়ে করেছেন। দ্বিতীয় স্বামী খাদেম উল্যাহকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করেন এবং দেনমোহরের টাকা আদায়ে মিথ্যা মামলা দায়ের করেন। মূলত এই শামছুন্নাহার বেগম তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে বিভিন্নজনকে ফাঁদে ফেলে বিয়ের নামে হয়রানী করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।
সংবাদ সম্মেলনে জিহাদুল ইসলাম জনি আরও উল্লেখ করেন, জোরপূর্বক বিয়ের পর শামছুন্নাহারের সাথে সংসার করতে রাজি না হওয়ায় তিনি সাভার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালতে যৌতুক মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে তার সাথে তার স্ত্রীর বড় বোন হাসনা বেগম উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)