শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » বিশ্বনাথে পৌঁছেছে ১৩৫৫০ ডোজ করোনা টিকা
প্রথম পাতা » করোনা আপডেট » বিশ্বনাথে পৌঁছেছে ১৩৫৫০ ডোজ করোনা টিকা
শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে পৌঁছেছে ১৩৫৫০ ডোজ করোনা টিকা

ছবি: সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার  :: সিলেটের সিভিল সার্জন কার্যালয় থেকে বিশ্বনাথ উপজেলার মানুষের জন্যে ১৩ হাজার ৫ শত ৫০ ডোজ করোনার টিকা পাঠানো হয়েছে। শনিবার ৬ ফেব্রুয়ারি দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা পৌঁছে। গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আজ প্রথম ধাপে ১ হাজার ৩ শত ৫৫ ভায়াল পাওয়া গেছে। এই ভায়াল থেকে মোট ১৩ হাজার ৫ শত ৫০জন মানুষকে টিকা দেয়া যাবে। এসব টিকা ২ থেকে ৮ ডিগ্রি সে:সি তাপমাত্রায় আলাদা ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। টিকা প্রদানের জন্যে প্রস্তুত রাখা হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত তিনটি টিম। এরমধ্যে দুটি টিম থাকবে কার্যকর ও একটি থাকবে রিজার্ভ। প্রত্যেক টিমে দুইজন টিকাদানকারী ও চারজন সেচ্ছাসেবী থাকবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, সারাদেশের সাথে আগামীকাল (রবিবার) থেকে তালিকাভুক্তদের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেয়া শুরু হবে। আগ্রহীরা অনলাইনে (surokkha.job.bd) রেজিস্ট্রেশন করার পর কখন কে টিকা পাবেন, সে তালিকা কেন্দ্র থেকে ক্রমান্বয়ে আমাদের কাছে আসবে। সে অনুযায়ী টিকা দেয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে করোনাকালের সম্মুখসারির যোদ্ধা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও পঞ্চান্নোর্ধ্ব সকল নাগরিক পাবেন এই টিকা। প্রথম ডোজ গ্রহণের ৪-৮ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

বিশ্বনাথে পিকআপ চাপায় শিশু নিহত

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পিকআপ চাপায় আকিকুর রহমান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার ৬ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারের আল-আমিন ব্রিকফিল্ডের পাশে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকিক ওই ব্রিকফিল্ডের শ্রমিক ও কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রামের ওসমান গণীর ছেলে। তারা ব্রিকফিল্ডের পাশে নদীর তীরে একটি অস্থায়ী কলোনীতে বসবাস করে আসছিল।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে শিশু আকিকুর বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কালিগঞ্জ বাজার এলাকার আল-আমিন ব্রিকফিল্ড সংলগ্ন মুদি দোকান থেকে চিপস কিনে সড়কের ওপাশে যাচ্ছিল। এসময় জগন্নাথপুরগামী একটি পিকআপ (নম্বার মৌলভীবাজার ন-১১-০১১৩) তাকে চাপা দেয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে আকিক মারা যায়।
ঘটনাস্থলে যাওয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্মা দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ সিলেট ওসমানী হাসপাতালে আছে এবং পিকআপ স্থানীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতির জিম্মায় রাখা হয়েছে।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ