শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ মার্চ ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
রবিবার ● ২১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি  প্রতিনিধি :: ঝালকাঠি জেলায় ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপী, ক্রটিপূর্ণ মনোনয়নপত্র দাখিল ও আয়-ব্যয়ের হিসাবে গড়মিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে এ তথ্য নিশ্চিত করেন। বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত ১জনসহ ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন রয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো.ওহিদুজ্জামান মুন্সি রবিবার সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তবে বাতিল হওয়া মনোনয়নপত্রে অধিকাংশ প্রার্থীরা ইতিমধ্যে আপিল করেছেন বলে তিনি জানান। সোমবার আপিল শুনানিতে প্রার্থীতা ফিরেপেতে দৌড়ঝাঁপ শুরু করেছে বাতিল হওয়া প্রার্থীরা।
অপরদিকে মনোনয়নপত্রে যাচাইবাছাইয়ে অনিয়ম ও পক্ষপাত্বিতের অভিযোগ তুলেছে অনেকেই। বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি দেখিয়ে অপর প্রার্থীরা সু-নির্দিষ্ট অভিযোগ এনে অপত্তি তুললেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নে ১ জন, গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নে ১ জন, শেখেরহাট ইউনিয়নে ১ জন, নথুল্লাবাদ ইউনিয়নে ১ জন, নলর্ছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়েনে ১ জন, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে ১ জন, শুক্তাগড় ইউনিয়নের ১জন, কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে ১ জন ও শৌলজালিয়া ইউনিয়নে ১জনের মনোনয়ন যাচাইবাছাইয়ে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেন। বাতিলকৃতদের মধ্যে আওয়ামী লীগ মনোননিত নলছিটি উপজেলা কুশঙ্গল ইউনিয়নের প্রার্থী আলমগীর হোসেন ছাড়া অন্যরা সতন্ত্র প্রার্থী।
গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনের তথ্য অনুযায়ী চার উপজেলায় চেয়ারম্যান পদে ১২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী রয়েছেন। তবে মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগের একাধিক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
এছাড়াও সাধারণ সদস্য পদে ১ হাজার ৫৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ৩২২ জন মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১১ এপ্রিল ৩১ ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে ৫টি ইউনিয়নে ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান।
উল্লেখ্য ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ৩১টি ইউপি নির্বাচনে ভোটার রয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৪ জন। এদের মধ্যে ২ লাখ ২০ হাজার ৯৩৭ জন পুরুষ ভোটার ও ২ লাখ ১৩ হাজার ৬৭ জন মহিলা ভোটার। ভোট গ্রহণের জন্য ২৯১টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)