শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ মার্চ ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : নিহত ৯ জনের বাড়ি ঝিনাইদহে
প্রথম পাতা » খুলনা বিভাগ » মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : নিহত ৯ জনের বাড়ি ঝিনাইদহে
সোমবার ● ২২ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : নিহত ৯ জনের বাড়ি ঝিনাইদহে

ছবি : সংবাদ সংক্রান্তজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুটি ইউনিয়নে চলছে এখন শোকের মাতম। স্বজন হারানো কান্নায় ভারি হয়ে উঠছে সীমান্তের কয়েকটি গ্রাম। ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসছে ঘর থেকে। সে এক হৃদয়বিদারক দৃশ্য রোববার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন একই পরিবারের ৬জনসহ মোট ৯জন। সবার বাড়ি মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ও কাজিরবেড় ইউনিয়নে। নিহতরা হলেন, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক ও বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাগানমাঠ গ্রামের এ্যাড. আব্বাস আলী, তার ভাগিনা মাইক্রো চালক আল আমিন, ভৈরবা গ্রামের বৃদ্ধা মিয়াজান বিবি (৬৬), মেয়ে আমেনা খাতুন, পুত্রবধু কুটি বিবি, পোতা জামাই জুয়েল হোসেন, পুতনি মরিয়ম নেছা ও তার ৫ বছরের শিশু এবং নিকটাত্মীয় সামান্তা গ্রামের নজরুল ইসলাম। খবরের সত্যতা নিশ্চিত করে বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালেক মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মিয়াজান বিবির ছেলে মোহর আলী ২০১৪ সালে স্ত্রী, ছেলে মেয়ে রেখে ঢাকার সাভারে বসবাস করতেন। সেখানে তিনি হিজড়াদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তাদের মতোই জীবন যাপন শুরু করেন। হিজড়াদের দলে থেকে বিপুল সম্পদের মালিক হন মোহর আলী। ব্যাংকে এই টাকা গচ্ছিত আছে। ২০২০ সালে মোহর আলী মারা যান। ছেলের এই টাকার মালিকানা দাবী করেন বৃদ্ধা মিয়াজান বিবি। আইনগত প্রক্রিয়া শেষ করে দুইজন আইনজীবী নিয়ে রোববার মিয়াজন বিবির পরিবার ঢাকার সাভারে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে তাদের বহনকৃত মাইক্রোবাসটি মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় দুর্ঘটনায় পতিত হয়। একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষে দুমড়ে মুচড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেয়ার পর আরো ৪ জনের মৃত্যুু হয়। এই মৃত্যুর খবর মহেশপুরের বাগানমাঠ, সামান্তা ও ভৈরবা গ্রামে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

ইউপির মহিলা সদস্য পারুলার বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পের বালু আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ
ঝিনাইদহ :: ঝিনাইদহের হলিধানী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ৭নং ওয়ার্ডের মহিলা সদস্য পারুলা বেগমের নামে ভূমিহীনদের ঘর বরাদ্দে অনিয়ম ও জমিতে ভরাটকৃত বালু আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে রামচন্দ্রপুর গ্রামের আশ্রয়ন প্রকল্প-২ এর জমিতে ভরাটকৃত বালু মহিলা মেম্বর নিজ বাড়িতে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে প্রতিবেদক সরোজমিনে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখা যায়, ওই মহিলা মেম্বরের স্বামী মুজাম মন্ডল নিজে পাওয়ার ট্রিলারের বগিতে করে আশ্রয়ন জমির ভরাটের বালু তার বাড়িতে নিয়ে যাচ্ছে। বালুর কথা জিজ্ঞসা করা হলে সে বলে আমি কিছুই জানি না, মেম্বর এই বালু গুলো বাড়িতে নিয়ে যেতে বলেছে। কিছুক্ষণ পর ওই মহিলা মেম্বর পারুলা ঘটনাস্থলে এসেই সাংবাদিকদের সাথে বাকন্ডীতা শুরু করে। জমি ভরাটের বালু আপনি কিভাবে নিজের বাড়িতে নিচ্ছেন এমন প্রশ্ন করলে তিনি জানান, উপজেলা সাবেক নির্বাহী অফিসার আমাকে এই ভূমিহীনদের ঘর নির্মানের দায়িত্ব দিয়েছেন। এখানকার সকল দায়দায়িত্ব আমার। এটা আমার প্রোজেক্ট, এই কাজ করতে গিয়ে আমার ১৫ হাজার টাকা লোকসান হয়েছে। আর বালু গুলো রাস্তার উপরে থাকায় স্যার আমাকে রাস্তা পরিস্কার করতে বলেছে, তাই রাস্তা পরিস্কার করছি।এলাকা বাসি বলেন,মহিলা মেম্বর পারুলা সরকারি বালু নিয়ে যাচ্ছে এটা খুব দুঃখজনক,এর পাওনাদার ভুমিহীনরা। হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মহিলা মেম্বর যা করেছে সেটা আসলে ঠিক করেনি। সে আশ্রয়ন প্রকল্পের জমি ভরাটের বালু নিজের কাজে ব্যবহারের জন্য নিয়ে গেছে। এহেন কাজ আসলে খুবই দুঃখ জনক। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহিন বলেন,আমি এই উপজেলাতে নতুন এসেছি। পুর্বের উপজেলা নির্বাহী অফিসার কিভাবে বালু রেখেগেছেন জানি না।আপনারা সাবেক উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেন। উপজেলার সাবেক নির্বাহী অফিসার বদুরুদ্দোজা শুভ বলেন, আমি তাকে বালু নেওয়ার কোন অনুমতি দেয়নি। সে যদি এই কাজ করে থাকে তাহলে খুবই অন্যায় করেছে।





খুলনা বিভাগ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

আর্কাইভ