শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ মার্চ ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে আ’লীগের হরতাল বিরোধী মিছিল
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে আ’লীগের হরতাল বিরোধী মিছিল
রবিবার ● ২৮ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে আ’লীগের হরতাল বিরোধী মিছিল

ছবি: সংবাদ সংক্রান্তমো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে কোন প্রভাব ছিল হেফাজতের ডাকা হরতালে। আজ ২৮ মার্চ রবিবার সকাল থেকে শহরের দোকান-পাট ছিল খোলা। স্বাভাবিক ছিল যানবাহন চলাচল। এদিকে সকালে শহরের পায়রা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা হরতাল বিরোধী ও হেফাজতের নাশকতামুলক কর্মকান্ড বিরোধী নানা শ্লোগান দিতে থাকে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়।

টিসিবির পন্য কিনতে কাউকে প্যাকেজ নিতে বাধ্য করা যাবে না
ঝিনাইদহ :: টিসিবির পন্য কিনতে গেলে প্যাকেজ নিতে বাধ্য করছেন ডিলাররা। এছাড়া নানা অজুহাত তো আছেই। এ সব বিষয়ে কড়া হুসিয়ারী দিয়েছেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপপরিচালক সুচন্দন মন্ডল। তিনি গতকাল তার ফেসবুক আইডিতে ঝিনাইদহ জেলার টিসিবির ডিলারদের ট্রাকসেলে পণ্য বিক্রি করতে কিছু দির্শেনা দিয়েছেন। এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেছেন, কাউকে প্যাকেজ নিতে বাধ্য করা যাবে না। কেউ যদি একটি পণ্য নিতে চায় তাকেও পণ্য দিতে হবে। ট্রাকের সাথে প্রতিষ্ঠানের নাম সংবলিত ব্যানারে পণ্যের মূল্য লেখা থাকতে হবে। কর্মীদের ও ক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক। কোন ডিলারের পণ্য অবিক্রীত থাকলে স্পট থেকেই তা অবশ্যই টিসিবি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানাতে হবে অন্যথায় ডিলারের নিকট মালামাল পাওয়া গেলে ডিলারকে দায় দায়িত্ব নিতে হবে। টিসিবি থেকে মালামাল উত্তোলন করে সরাসরি গোডাউন বা নিজ প্রতিষ্ঠানে যাওয়া যাবে না। মালামাল উত্তোলনের পর নির্ধারিত স্পটে গিয়ে মাপতে হবে অথবা সুবিধাজনক স্থানে (নিজ প্রতিষ্ঠান ব্যতীত) মেপে তারপর স্পটে যেতে হবে। ডিলারকে আবশ্যিকভাবে বিক্রয় স্থানে থাকতে হবে। উপরোক্ত বিষয়গুলোর ব্যত্যয় ঘটলে তার লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁসিয়ারী উচ্চারণ করেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহের সদরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসক মজিবর রহমান ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে এই অনুদান তুলে দেন। জানা গেছে,২৫মার্চ বৃহস্পতিবার ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দরিদ্র কৃষকের বসত বাড়ি ও ৬জন কৃষকের পান বরজ পুড়ে যায়। এসব পরিবারগুলো বাড়িঘর ও পানের বরজ হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। জেলা প্রশাসক ঘটনাটি জানতে পেরে নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের ডেকে এনে ১২টি পরিবারকে আর্থিক অনুদান ও ঢেউটিন এবং পানবরজ পুড়ে যাওয়া ৬ জন কৃষক পরিবারকে নগদ টাকা, চাল, ডালসহ শুকনা খাবার ও কম্বল দেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহিন ও হরিশংকরপুর ইউপি চেয়ারম্যান মাসুমসহ পিইআইও অফিসের কর্মকর্তাবৃন্দ।

জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে চাচাতো ভাই খুন
ঝিনাইদহ :: ঝিনাইদহে জমিজমা বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রোকন উদ্দিন মোল্লা (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। রবিবার সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকন উদ্দিন মোল্লা ওই গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শেখপাড়া গ্রামের বাড়িতে রোকন উদ্দিন গোয়াল ঘর তুলছিলেন। এসময় চাচাতো ভাই শীলু মোল্লা বাঁধা দিলে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শীলু মোল্লা রোকন উদ্দিনকে ছুরিকাঘাত করে। এতে রোকন উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
ঝিনাইদহ :: আগুন নিয়ন্ত্রণে দেরীতে পৌছানোর অভিযোগে ঝিনাইদহের শৈলকুপায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালিয়েছে স্থানীয়রা। এতে ক্ষতিগ্রস্থ হয় পানি বহনকারী গাড়ি, আহত হয়েছে গাড়ির ড্রাইভার সহ ৩জন ফায়ারম্যান। শনিবার দিবাগত গভির রাতে শৈলকুপার সাধুহাটি চামটাইলপাড়া মোড়ে এ ঘটনা ঘটেছে। শৈলকুপা ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা অমল কৃষ্ণ জানান, সাধুহাটি চামটাইলপাড়া ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার খবরে তাৎক্ষনিক দুটি গাড়ী নিয়ে ৭মিনিটের ব্যবধানে ৭কিলোমিটার গিয়ে ঘটনাস্থলে পৌছান। কিন্তু কতিপয় ব্যাক্তি বিলম্বে পৌছার অজুহাতে লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলার ঘটনা ঘটায়। এ সময় গাড়ীর ড্রাইভার রফিকুল ইসলাম, ফায়ারম্যান রাকিবুল ইসলাম সহ তাদের তিন কর্মী আহত হয়। হামলাকারীদের লাঠির আঘাতে গাড়ীর একটি লুকিং গ্লাস ভেঙ্গে যায়। আহত তিন জনের মধ্যে রাকিবুল ইসলামকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ীর ড্রাইভার রফিকুল ইসলাম থানায় একটি জিডি দায়ের করেছেন। প্রসঙ্গত, শনিবার গভির রাতে আগুনের ঘটনায় চামটাইল মোড়ের আমজাদ হোসেন, আহম্মদ আলী ও নজরুল ইসলামের সার-ওষধের ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসত বাড়ি পুড়ে যায়। তাদের দাবি ফায়ার সার্ভিসের গাড়ি আরো আগে পৌছালে কম ক্ষতি হতো। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়। এতে ২ থেকে ৪লাখ টাকার ক্ষতি হয়। শৈলকুপা থানার সেকেন্ড কর্মকর্তা এসআই আমিরুজ্জামান জানান, শনিবার রাতে ফায়ার সার্ভিসের গাড়ী ও তাদের কর্মীদের উপর হামলার ঘটনায় থানায় একটি জিডি দায়ের হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ