শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চায় হেফাজতে ইসলাম
প্রথম পাতা » চট্টগ্রাম » ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চায় হেফাজতে ইসলাম
শুক্রবার ● ২ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চায় হেফাজতে ইসলাম

ছবি : সংবাদ সংক্রান্তচট্টগ্রাম :: মোদিবিরোধী আন্দোলনের সহিংসতায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে সারাদেশে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী।

আজ শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সামনে হেফাজত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।

এসময় বাবুনগরী বলেন, ‘বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের লোক থাকতে পারবে। কিন্তু নাস্তিকরা পারবে না।’

সরকারের সঙ্গে হেফাজতের সম্পর্ক খারাপের জন্য নাস্তিকদের দায়ী করেছেন তিনি।

বাবুনগরী আরও বলেন, ‘আমরা দেশ, স্বাধীনতা ও সরকারবিরোধী না। আমরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ধারণ করি।’

সমাবেশে হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সহ-প্রচার সম্পাদক এনামুল হাসান বলেন, ‘মোদিবিরোধী আন্দোলনে সারাদেশে হেফাজতের ২০ জন নিহত হয়েছেন। সরকারকে তাদের পরিবারকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।’

এ ছাড়াও, আন্দোলনে আহত হেফাজত কর্মীদের চিকিৎসার জন্য সরকারের কাছে আরও ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

সমাবেশে হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি আলী আকবর বলেন, ‘মোদিকে খুশি করার জন্য সরকার সারাদেশে লাশ ফেলেছে। উপযুক্ত সময়ে এর সমুচিত জবাব দেওয়া হবে।’





আর্কাইভ