শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে হেফাজত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ২০
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে হেফাজত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ২০
শুক্রবার ● ২ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে হেফাজত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ২০

ছবি : সংবাদ সংক্রান্তগাজিপুর :: গাজীপুরে হেফাজতে ইসলাম ও পুলিশের মধ্যে সংঘর্ষে সাত পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর হেফাজত কর্মীরা বিক্ষোভ করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ-উত্তর) শরীফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, হেফাজতে ইসলামের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি মসজিদ চত্বরে পালনের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা মহাসড়কে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হেফাজত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
উপ-কমিশনার শরীফুর রহমান আরও জানান, হেফাজত কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, শতাধিক রাউন্ড টিয়ারশেল ও শটগান দিয়ে গুলি করে। ইটপাটকেলের আঘাতে পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
যোগাযোগ করা হলে গাজীপুর জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মাসুদুল করিম গণমাধ্যমকে বলেন, ‘বোর্ডবাজার এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে। শুনেছি চৌরাস্তা জামে মসজিদ থেকে কে বা কারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেনে। তাদের মধ্যে আমাদের কেউ ছিলেন কি না মসজিদের ইমাম সাহেব নিশ্চিত করে বলতে পারেননি এবং তিনি কাউকে চেনেন না বলে জানান।’
সংঘর্ষের ঘটনায় ১৫ থেকে ২০ জনের মতো আহত হয়েছেন। তবে ওই মসজিদে হেফাজতের পক্ষ থেকে কোনো কর্মসূচি ছিল না বলেও তিনি সাফ জানিয়ে দেন।





আর্কাইভ