শুক্রবার ● ২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চায় হেফাজতে ইসলাম
৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চায় হেফাজতে ইসলাম
চট্টগ্রাম :: মোদিবিরোধী আন্দোলনের সহিংসতায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে সারাদেশে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী।
আজ শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সামনে হেফাজত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।
এসময় বাবুনগরী বলেন, ‘বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের লোক থাকতে পারবে। কিন্তু নাস্তিকরা পারবে না।’
সরকারের সঙ্গে হেফাজতের সম্পর্ক খারাপের জন্য নাস্তিকদের দায়ী করেছেন তিনি।
বাবুনগরী আরও বলেন, ‘আমরা দেশ, স্বাধীনতা ও সরকারবিরোধী না। আমরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ধারণ করি।’
সমাবেশে হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সহ-প্রচার সম্পাদক এনামুল হাসান বলেন, ‘মোদিবিরোধী আন্দোলনে সারাদেশে হেফাজতের ২০ জন নিহত হয়েছেন। সরকারকে তাদের পরিবারকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।’
এ ছাড়াও, আন্দোলনে আহত হেফাজত কর্মীদের চিকিৎসার জন্য সরকারের কাছে আরও ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
সমাবেশে হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি আলী আকবর বলেন, ‘মোদিকে খুশি করার জন্য সরকার সারাদেশে লাশ ফেলেছে। উপযুক্ত সময়ে এর সমুচিত জবাব দেওয়া হবে।’





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান