শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » আ’ লীগ নেতার বাড়িতে আটক রেখে ব্যবসায়িকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » আ’ লীগ নেতার বাড়িতে আটক রেখে ব্যবসায়িকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
রবিবার ● ১১ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’ লীগ নেতার বাড়িতে আটক রেখে ব্যবসায়িকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক দাদন ব্যবসায়ি মাসুদ রানা তার বাড়িতে সুদের টাকার কিস্তি দিতে না পারায় জুতা ব্যবসায়ি হাসান আলীকে টানা এক মাস আটকে রেখে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল ১১টায় জেলা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে ‘গাইবান্ধাবাসি’ নামে একটি নাগরিক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত হাসান আলীর স্ত্রী বিথি বেগম, ছোট ছেলে হেদায়েতুল ইসলাম শাফিনসহ জেলার রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, দাদন ব্যবসায়ি আ’লীগ নেতা মাসুদ রানার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সদর থানার ওসি মাহফুজুর রহমানের অপসারণসহ ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, পরিবেশ আন্দোলন জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সিপিবি জেলা সভাপতি মিহির ঘোষ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, উদীচী জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, জেলা ব্যবসায়ি সমন্বয় সমিতির সভাপতি ইকবাল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, জেলা বাকসিস সভাপতি নিয়ামুল হাসান, বাসদ মাকর্সবাদী জেলা সদস্য কাজী আবু রাহে শফিউল্যাহ, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার প্রমুখ। এদিকে ব্যবসায়ি হাসান আলী নিহতের ঘটনার প্রতিবাদে গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সংগঠন কার্যালয়ে বিকাল ৩টায় জেলার সকল ব্যবসায়িদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গাইবান্ধা জেলা শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়নপুর এলাকার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক দাদন ব্যবসায়ী মাসুদ রানার বাড়ী থেকে শনিবার সকালে হাসান আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাদুকা ব্যবসায়ী এবং আফজাল সুজ গাইবান্ধা শাখার সাবেক মালিক নিহত হাসান আলী শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে।

গাইবান্ধায় জেলা আ’লীগ ও পুলিশ সুপারের প্রেস বিফ্রিং

গাইবান্ধা :: গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের বাড়ি থেকে শহরের থানাপাড়ার আফজাল সুজের সাবেক মালিক হাসান আলীকে টানা এক মাস আটকে রেখে হত্যা করার ঘটনায় আজ রবিবার মাসুদ রানাকে কেন্দ্রীয় কমিটির নির্দেশে তার ওই পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জেলা আ’লীগ কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এ তথ্য জানান। এই তদন্ত কমিটিতে রয়েছেন আহবায়ক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাহাত গাওহারী, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার আবুল খায়ের ও পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ। আগামী ৭ কার্যদিবসে ঘটনাটি সরেজমিনে তদন্ত করে এই তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট প্রদান করবেন।

এই হত্যাকান্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস বিফ্রিংয়ে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানাকে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক উপ-দপ্তর সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদানের ঘোষণা দেয়া হয়। প্রেস বিফ্রিংয়ে উল্লেখ করা হয়, শনিবার ১০ এপ্রিল বিভিন্ন গণ্যমাধ্যমে প্রকাশিত জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানার বাসায় অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে উল্লেখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রেস বিফ্রিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু প্রমুখ।

পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম তাঁর সংক্ষিপ্ত বিফ্রিংয়ে জানান, এই ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এব্যাপারে আটক মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এছাড়াও এই ঘটনায় মামলা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তি ও তদন্ত সাপেক্ষে ব্যবসায়ি হাসান আলীর মৃত্যুর এই ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় সকল বিষয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই ঘটনায় পুলিশ সদস্যসহ অন্য যারাই জড়িত থাকুক না কেন তাদের কাউকেই নুন্যতম ছাড় দেয়া হবে না বরং দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার আবুল খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু লাইচ ইলিয়াছ জিকু, পুলিশ পরিদর্শক (ডিআইওয়ান) আব্দুল লতিফ প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)