শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে মা গঙ্গার উদ্দেশ্যে ফুল দিয়ে শুরু হলো পাহাড়িদের বৈসাবি উৎসব
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে মা গঙ্গার উদ্দেশ্যে ফুল দিয়ে শুরু হলো পাহাড়িদের বৈসাবি উৎসব
সোমবার ● ১২ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহালছড়িতে মা গঙ্গার উদ্দেশ্যে ফুল দিয়ে শুরু হলো পাহাড়িদের বৈসাবি উৎসব

ছবি: সংবাদ সংক্রান্তমিল্টন চাকমা, মহালছড়ি প্রতিনিধি :: করোনা (কোভিড-১৯ ) অতিমারি পরিস্থিতিতেও পাহাড়িদের কথিত ফুল বিঝু’র দিনে নদীতে ফুল দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানানোর মধ্য দিয়ে ঢিলেঢালা ভাবে মহালছড়িতে শুরু হলো পাহাড়ীদের সবচেয়ে বড় উৎসব বৈসাবি। আজ ১২ এপ্রিল সোমবার সকাল ৬ টার দিকে প্রতিটি পাহাড়ি গ্রাম থেকে কিশোর-কিশোরীরা দল বেঁধে নিজ গ্রামের পাশ্ববর্তী নদীতে গিয়ে ফূল দেওয়া হয়। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই ও চাকমাদের বিঝু এ তিনটি নামের আদ্যক্ষর নিয়ে এ উৎসব পার্বত্য চট্টগ্রামে সাধারাণত বৈসাবি নামে পরিচিত। মা গঙ্গার উদ্দেশ্যে বিশ্বের সকল প্রাণীর হিতার্থে নদীতে ফুল দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈসাবি উৎসব শুরু হয়। এই দিন ভোরে ঘুম থেকে উঠে তরুণ-তরুণীরা বাড়ি বাড়ি ও বিভিন্ন এলাকা ঘুরে ফুল সংগ্রহ করে এবং নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে বিশ্ব শান্তি কামনায় নদীতে ফুল দেওয়া হয়। এই দিনটি উপলক্ষে পাহাড়ের বাড়িগুলো বিভিন্ন ফুল দিয়ে সজ্জ্বিত করা হয়। গ্রামে গ্রামে আয়োজন করা হয় বিভিন্ন খেলা-ধুলার প্রতিযোগিতা। আগামীকাল অর্থাৎ ১৩ এপ্রিল মূল বিজু, এই দিনে পাহাড়ীদের প্রত্যেকটি বাড়িতে রান্না করা হয় ৩৩ প্রকার সবজি মিশ্রিত পাচন ও পায়েস। এছাড়াও পাহাড়ীদের তৈরিকৃত বিভিন্ন ধরনের হাতের তৈরি সুস্বাদু পিঠা। আপ্যায়ন করা হয় অতিথিদের। যদিও বর্তমান করোনা পরিস্থিতির কারণে উৎসবের আনন্দ কিছুটা ভাটা পড়লেও কিশোর-কিশোরীদের আনন্দের কমতি নেই। বৈসাবি উৎসব মূলত তিনদিন হওয়ার কথা থাকলেও কমপক্ষে সপ্তাহব্যাপী এ উৎসব চলবে।

মহালছড়িতে সেচ্ছাসেবী সংগঠন “লুহডিক” এর ‘ছড়ি’ বিতরন

মহালছড়ি  :: বাংলা নববর্ষকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলাধীন মনাটেক গ্রামের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন “লুহডিক” এর উদ্যোগে মনাটেক সহ কয়েকটি গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বয়স্কদের মাঝে “ছড়ি” (চাকমা ভাষায় “লুহডিক”), লুঙ্গি ও গামছা বিতরন করা হয়েছে। আজ ১২ এপ্রিল সোমবার সকাল ৯ টায় সিঙ্গিনালা, মনাটেক, মধ্য আদাম, করল্যাছড়িসহ কয়েকটি গ্রামে গিয়ে ২৭ জন বয়স্কদের মাঝে প্রত্যেককে ১টি করে “ছড়ি”সহ লুঙ্গি ও গামছা বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘লুহডিক’ এর সভাপতি রতœ উজ্জল চাকমাসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিঙ্গিনালা গ্রামের বিশিষ্ট মুরুব্বী অংসাথোয়াই মারমা, এপিবিএন স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক থুইসাপ্রু মারমা, শিক্ষক আলোময় চাকমা। ‘ছড়ি’ বিতরন কালে সংগঠনের সভাপতি রতœ উজ্জল চাকমা বলেন, বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে পুরাতন বছরের সমস্ত গ্লানি ও দু:খ-বেদনাকে বিদায় জানানোর একটা লক্ষ্য নিয়ে করোনার অতিমারিতে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এ উদ্যেগ গ্রহন করা হয়েছে। পরবর্তীতে আরো ব্যাপক আকারে কর্মসূচী গ্রহনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ