শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত-২
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত-২
মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত-২

ছবি: সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের ফকিরহাটে মোংলা-ঢাকা মহাসড়কে দুটি পন্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আমিরুল ইসলাম (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় অপর ট্রাকে থাকা বাবা ও ছেলে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মোংলা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকার গোলামের অটোরাইস মিলের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক মো. আমিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সানঘাট গ্রামের মো. রইস উদ্দিনের ছেলে। আহত ট্রাক চালক মো. সিরাজ ও তার ছেলের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফকিরহাট থানার উপ পরিদর্শক (এসআই) এস এম রায়হান জানান, গোপালগঞ্জ থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনায় মোংলাগামী ট্রাকের চালক আমিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। অপর ট্রাকের চালক মো. সিরাজ ও তার ছেলে আসিব গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে। আহত বাবা ও ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জে সুবিধাভোগীদের কার্ড থাকলেও পাচ্ছেন না ১০ টাকার চাল

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জের হোগলাপাশায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ড থাকলেও নামের তালিকা থেকে কর্তৃনকৃত একাধিকরা পাচ্ছেন না ৭ মাস ধরে ১০ টাকার চাল। সুবিধা বঞ্চিতদের অভিযোগ ডিলার নিচ্ছেন তাদের প্রাপ্ত চাল। ইউপি সদস্য বললেন নাম কর্তৃন করা হয়েছে উপর থেকে।
সরেজমিন জানাগেছে, ইউনিয়নের কিসমত বৌলপুর গ্রামের ১০ টাকার চাল প্রাপ্ত সুবিধাভোগী দিনমজুর সাখাওয়াত শিকদার (৫২) কার্ড নং ৮৪৮, লুৎফর মীর (৬৫) কার্ড নং ৭৭৪, দুলাল মৃধা (৪৮) কার্ড নং ৮৭৩, বদরুল আমিন (৭০) কার্ড নং ৮৪৮, অরবিন্দু মজুমদার( ৩৮) কার্ড নং ৮০৭ সহ এরকম অনেকেই খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকার চালের তালিকায় অর্šÍভ‚ক্ত হয়ে ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর চাল উত্তোলন করেন।

সর্বশেষ গত বছরের মার্চ মাসে এ সুবিধাভোগীরা তাদের চাল উত্তোলন করে পরবর্তী এপ্রিল মাসে চাল আনতে গেলে স্থানীয় ডিলার মো. ডালিম শেখ সুবিধাভোগীদের জানিয়ে দেন তাদের নাম কর্তন হয়েছে।
তাৎক্ষনিক ইউপি সদস্য মো. কবির শেখের কাছে গিয়ে জানতে চাইলে সে সুবিধাভোগীদের জানিয়ে দেন তোমাদের নাম উপর থেকে কেটে দিয়েছে। অথচ সংশোধনী তালিকায় ৭নং ওয়ার্ডের কারোর নামই পরিবর্তন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

ইউপি সদস্য কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, হতদরিদ্র পরিবারের পরির্বতে ১০ বিঘা জমির মালিকেও দেওয়া হয়েছে ভিজিডি কার্ড। অথচ শুধুমাত্র মাথাগোজার ঠাইটুকু রয়েছে দিনমজুর হতদরিদ্র সমর কৃষ্ণ রায় এ চাল থেকে বঞ্চিত। অনাহারে অর্ধাহারে দিনকাটতে হচ্ছে তার পরিবারের।
অপরদিকে সুবিধা বঞ্চিত মৃত. সুলতান শেখের স্ত্রী হালিমা বেগম (৫৫), উষা রানী মাঝি (৪২), আমির হোসেন শিকদার (৭০), একাধিকরা কান্নাজড়িত কন্ঠে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মত গরিবের জন্য সহায়তা দিয়ে আসছে। এ নিয়ে জনপ্রতিনিধিরা স্থানীয় ভোটের রাজনীতি করে। মেম্বর ও ডিলারের যোগসাজোসে ভাগে ব্যবসা করছেন বলে অভিযোগ উঠেছে। ১০ টাকার চালের তালিকা থেকে নাম কিভাবে কর্তৃন হলো বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য উর্দ্ধতন প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

এদিকে ডিলার ডালিম শেখের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিয়ম বর্ভিভ‚ত পাশর্^বতী রামচন্দ্রপুর ইউনিয়নের কুমারখালীতে বসে হোগলাপাশার চাল দিচ্ছেন। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট ওয়ার্ডের শত শত সুবিধাভোগীদের।
এ সর্ম্পকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার বলেন, ডিলার ডালিম শেখ পাশ্ববতী ইউনিয়নে বসে চাল বিতরণ করার বিষয়টি চেয়ারম্যান তাকে অবহিত করেছেন। তালিকা থেকে নাম কর্তৃনকৃত বিষয়টি তিনি অবহিত নন। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
ইউপি সদস্য মো. কবির শেখ বলেন, তিনি ডিলারের সাথে কোন ব্যবসায় জড়িত নন। তালিকা থেকে নাম কর্তৃন হয়েছে একাধিক সুবিধাভোগ করছেন যারা। তবে ৪টি নাম মৌখিকভাবে পরিবর্তন করা হয়েছে। পরবর্তীতে পরিষদে সভা করে রেজিলেশনে আনা হবে।

ডিলার ডালিম শেখ বলেন, ১০ টাকার চাল বিতরণে তিনি শুধুমাত্র একজন ডিলার। চেয়ারম্যান সাহেব পরিবর্তন করে যে নামের তালিকা দিয়েছেন তাদেরকেই চাল দেওয়া হয়েছে।

এ বিষয়ে হোগলাপাশা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না বলেন, মৃতব্যক্তি ও এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন সেসব সুবিধাভোগীদের নামের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। তার পরেও যদি স্থানীয়ভাবে কোন অনিয়ম হয়ে থাকলে বিষয়টি তিনি খোজ নিয়ে দেখবেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ