শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে বোরো ধানের ভালো ফলন, কৃষকের মুখে হাসি
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে বোরো ধানের ভালো ফলন, কৃষকের মুখে হাসি
মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বোরো ধানের ভালো ফলন, কৃষকের মুখে হাসি

ছবি: সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বোরো ধানের আবাদ হয়েছে। এ মৌসুমে শিলাবৃষ্টি ও পোকার আক্রমণের পরও ফলন হয়েছে ভালো। বাম্পার ফলনে হাসি ফুঠেছে কৃষকের মুখে। ইতোমধ্যেই ১৬০০ হেক্টর জমির ধান কেটেছেন কৃষকরা।
ফসল কাটার আগে কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টি না হলেই এবার বোরো ধানের বাম্পার ফলন গোলায় তোলার প্রতিক্ষায় কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর বিশ্বনাথে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ হাজার ২১০ হেক্টর জমিতে। আর আবাদ হয়েছে ৭ হাজার ৩০০ হেক্টর জমি। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩৫ হাজার মেট্রিকটন।
সরেজমিন উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, জমিতে পাকা ধানা কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ কেউ দল বেঁধে কাস্তে দিয়ে কাটছেন ধান। কেউবা ধান কাটার যন্ত্র (কম্বাইনহারভেস্টার) দিয়ে, একই সাথে ক্ষেতের ধান কাটা, মাড়াই-ঝাড়াই করে বস্তাবন্ধি করছেন। এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় এখন পানি জমেনি হাওরের কোথাও।
এখনও সবুজ রয়েছে বেশ কিছু ফসলের মাঠ।
উপজেলা সফল চাষি জাবের আহমদ বলেন, কম খরচে বিষমুক্ত বোরো ধান নিজে চাষে করেছি। অন্যান্য সময়ের তুলনায় এবার অশানুরূ ফলন হয়েছে। বাজারে ধানের দামও চাহিদা মতো পাওয়ায় আমরা খুশি।ভর্তুকিমূল্যে সরকারের দেয়া ধান কাটার মেশিন দিয়ে অনায়াসেই নিজের ক্ষেতের ধান কাটার পাশাপাশি অন্য কৃষকদের সহায়তা করতে পারবো।
এ বিষেয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ইতিমধ্যে আবাদ করা ফসলের ২২% ধান কেটেছেন কৃষকরা। নেই শ্রমিক সংকটও। তাছাড়া ধান কাটার একাধিক অত্যাধুনিক যন্ত্র (কম্বাইন হারভেস্টার) ভর্তুকিমূল্যে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। এ মৌসুমে বোরো ধানের ভালো ফলনে কৃষকরা নিঃসন্দেহে লাভবান হবেন।

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত- ১

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামে মসজিদে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ লেখন্দর আলী গংদের হামলায় মৃত মজিদ আলীর ছেলে রফিক আলী( ৫৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার কাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত রফিক আলীকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রফিক আলীর স্ত্রী হাসিনা বেগম বাদি হয়ে ৮ জনের নামউল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করেন, (১৬ এপ্রিল) শুক্রবার মসজিদে নামাজ শেষে মসজিদের জায়গায় চাষ করা ৫টি নিলামের লাউ ২০০টাকায় ক্রয় করেন লেকন্দর আলী। লাউয়ের টাকা কবে দিবে জিজ্ঞেস করিলে বিবাদীবলে যেই দিন মন চায় সেই দিন দিবো বলিয়া জবাব দিলে রফিক আলী বলে মসজিদের টাকা একটু তারা তারি দিলে ভালো হবে।
এ কথা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে মোবাইল ফোনে লেকন্দর আলী তার ছেলের সাথে কথা বলে। এসময় উপস্থিত লোকজন বিষয়টি মিমাংসা করে দেন।
এরই জের ধরে বাড়িতে ফেরার পথে রফিক আলীর উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকে হামলা করবে বলে অভিযোগ করেন রফিক আলীর লোকজন।
হামলাকারীরা হলেন, মৃত সমুজ আলীর ছেলে লেকন্দর আলী ( ৫০) লেকন্দর আলীর ছেলে মোহাম্মদ আলী ( ৩৫) সেলিম মিয়া (৩০) আলিম উদ্দিন (৩১) মোহাম্মদ আলীর ছেলে জুবেল (২০) সোলেমান (২৪) মৃত আকবর আলীর ছেলে আলা উদ্দিন (৪০) সিহাব উদ্দিন (২৫)।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্তা গ্রহণ করা হবে বলে তিনি জানান।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)