শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ মে ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৩১ লাখ টাকার খনন প্রকল্প, কৃষকরা মহা বিপাকে
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৩১ লাখ টাকার খনন প্রকল্প, কৃষকরা মহা বিপাকে
রবিবার ● ৯ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩১ লাখ টাকার খনন প্রকল্প, কৃষকরা মহা বিপাকে

ছবি : সংবাদ সংক্রান্তজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: দুই দাগে ৪০ একর ৬৬ শতক জমি নবগঙ্গা নদীর নামে রেকর্ড। ৬২ সাল থেকে বর্তমান পর্যন্ত নদীর নামেই বহাল আছে রেকর্ড। অথচ জেলা প্রশাসকের দপ্তর থেকে জলমহল দেখিয়ে নদী ইজারা দেওয়া হয়েছে। ইজারা প্রদানের সময় শর্ত প্রদান করা হয় নৌ চলাচল বাধাগ্রস্থ হয় এমন বাঁধ না দিতে, নদী খনন না করতে। কিন্তু সে শর্তও মানেনি ইজারা গ্রহীতারা। নদীর মধ্যে বড় বড় পুকুর খনন করে আস্ত নদী গিলে খেতে বসেছে। অন্যদিকে মৎস্য বিভাগের নথিতে ইতিহাস খ্যাত নবগঙ্গা নদীটি বাওড় দেখিয়ে খননের জন্য বরাদ্দ করা হয়েছে ৩১ লাখ টাকা। বলা যায় নদীর মধ্যেই বাস্তাবয়ন হচ্ছে এক মহা প্রকল্প। এ নিয়ে এলাকার কৃষকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। কৃষকরা নদীতে পাট জাগ দিতে পারে না। জেলেরা ধরতে পারে না মাছ। ঘটনাটি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের মাঝ দিয়ে আসা নবগঙ্গা নদী বদরগঞ্জ হয়ে হরিণাকুন্ডুর রিশখালী, সোনাতনপুর, ভুইয়াপাড়া ও ভেড়াখালীর মাঝ দিয়ে ঝিনাইদহে এসে মিশেছে। হরিণাকুন্ডুর ভুইয়াপাড়া মৌজার ৫২৪ নং দাগে ১১ একর ও সোনাতনপুর মৌজার ৩০৭৫, ৫০১৬ নং দাগে ২৯ একর ৬৪ শতক নদীর জমি ইজারা দিয়েছে জেলা প্রশাসন। নদীর নামে রেকর্ড থাকা জমি আবার ঝিনাইদহ মৎস্য বিভাগ পুরঃ খননের জন্য ৩১ লাখ টাকা বরাদ্দও করেছে। সেই কাজও এখন চলমান। তথ্য নিয়ে জানা গেছে, ইজারা প্রদানের সময় ১৬ নং শর্তে উল্লেখ ছিল ইজারা গ্রহীতা ইজারা দাতার অনুমোদন ব্যতিত আড়াআড়ি ভাবে বাঁধ বা বেড়া এমনকি কোন কাঠামো তৈরী করতে পারবে না। কিন্তু নদীর মধ্যে এখন বড় বড় পুকুর ও বাঁধ। ফলে নৌকা বা ডিঙ্গি চলাচল করতে পারছে না। ৫ নং শর্তে উল্লেখ আছে নৌ চলাচল বাধাগ্রস্থ হয় এমন কাজ ইজারা গ্রহীতা করতে পারবে না। জনস্বাস্থ্য ও পানির দুষন ঘটে এমন কাজও করা যাবে না। কিন্তু শর্ত ভঙ্গ করে সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক এলেম মন্ডল নদীর বুকে নিজেদের ভাগ্য বদলের এক মহাযজ্ঞ শুরু করেছেন। স্থানীয় দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বুড়ো অভিযোগ করেন, ২০/২২ বছর ধরে নবগঙ্গা নদীটি বেদখল। নদীর বিভিন্ন অংশে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। জাল কাগজপত্র তৈরী করে ভুয়া সমবায় সমিতি গঠন করে নদী ইজারা নেওয়া হয়েছে। ফলে এলাকার কৃষকরা নদীতে পাট জাগ দিতে পারে না। ফসলের জমিতে সেচ দেওয়া বন্ধ রয়েছে। হতদরিদ্ররা উন্মুক্ত জলাশয় থেকে মাছ ধরে খেতে পারে না। নদীর অসংখ্য জায়গায় বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। তিনি নদীর বাধ উচ্ছেদ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবী জানান। ঝিনাইদহ নদী রক্ষা পরিষদের নেতা ও পরিবেশবিদ মাসুদ আহমেদ সনজু জানান, নদীর প্রবাহ বন্ধ করে মাছ চাষ কাম্য হতে পারে না। এটা অন্যায় ও পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনবে। ভুইয়াপাড়া ও সোনাতন গ্রামের মানুষ অভিযোগ করেন, গত ১১ বছর ধরে সমবায় সমিতি গঠন করে নদীটি দখলে রাখা হরেয়ছে। বর্তমানে নদীটি জনতা মৎস্যজীবী সমিতির দখলে রয়েছে। গ্রামবাসি ভাষ্যমতে রিশখালী, ভুইয়াপাড়া, সোনাতনপুর ও ভেড়াখালী এলাকায় নদীর তিন কিলোমিটার অংশে বাঁধ দিয়ে এই মাছ চাষ করার ফলে কয়েক বছর বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে অন্তত ৫০টি ঘরবাড়ি ভাঙনের কবলে পড়েছে। আর নদীর দু’পাড়ে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত একর ফসলী জমি। নদীর ওই এলাকার ইজারাদার সোনাতনপুর জনতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, আমরা ২০১৯ সালের ১৯ জুলাই বাঁওড়টি (নবগঙ্গা নদী) জেলা প্রশাসকের কার্যালয় থেকে বছরে ৬ লাখ টাকায় ইজারা নিয়েছি। এটা একটা লুপ কাটিং। আগে নদীর অংশ ছিল। কিন্তু এখন নদীটির বাঁকা অংশ কেটে সোজা করে দেওয়ায় ইজারাকৃত অংশটি লুপকাটিংয়ে পরিণত হয়েছে। হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা বলেন, নদী দখলমুক্ত করার বিষয়ে একটি আবেদন পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ২০১১ সাল থেকে এটি ইজারা দেওয়া হচ্ছে। বর্তমানে এটি তিন বছরের জন্য ওই এলাকার একটি মৎস্যজীবী সমিতিকে ইজারা দেওয়া রয়েছে। চলতি বছরের শেষ দিকে ইজারার মেয়াদ শেষ হলে নদীটি আর ইজারা দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন।

ভারসম্যহীন নারীর পাশে কেও নেই
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর-আবাইপুর মাঠে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক মানসিক ভারসাম্যহীন নারী (৪৫) উদ্ধারের ৩ দিনেও মামলা হয়নি থানায়। পুলিশও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে। এদিকে শৈলকুপার বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন মৃধা খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে শৈলকুপা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। শৈলকুপা উপজেলা মহিলা বিষয়ক বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন বলেন, করোনার কারণে অফিসে নিয়মিত বসা হচ্ছে না। সে কারণে আইনি সহায়তার বিষয়েও সহযোগীতা করতে পারছি না। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন বলেন, ওই নারী শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। কেউ তার নাম বলতে পারেনি। তাকে আমরাই ওষুধ পত্র দিচ্ছি। তার অবস্থা আশংকাজনক। তবে ধর্ষণ বা যৌন নির্যাতন হয়েছে কিনা পরীক্ষা করা হয়নি। আমরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেছি। কিন্তু তার লোকজন না থাকায় সে এখানেই রয়েছে পরীক্ষা করা হয়নি। তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া প্রয়োজন। পরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ওই নারী এখন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ফিজিক্যালি এসাল্ট হয়েছে। এই ঘটনায় কোন মামলা বা জিডি হয়নি এখনও পর্যন্ত। এই বিষয়ে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) মোঃ আরিফুল ইসলাম বলেন, ভিকটিমকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া প্রয়োজন। তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে এটা নিশ্চিত। তবে রিপোর্ট না পেলে ধর্ষণ হয়েছে কিনা বলা যাবে না। আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন মৃধা বলেন, বৃহস্পতিবার সকালে আমি গ্রামের লোকজনের মুখে শুনলাম মাঠের মধ্যে একটা লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে আমি দেখতে পেলাম বিবস্ত্র অবস্থায় ওই নারী পড়ে আছে। চোখের উপর কাটা দাগ, হাত-পাসহ শরীরের বিভিন্ন যায়গায় নির্যাতনের চিহ্ন রয়েছে। পরে আমি কাপড় ঠিক করে ভ্যান ভাড়া করে হাসপাতালে বর্তি করি। তিনি বলেন, এই নারী ২/৩ বছর ধরে হাটফাজিলপুর বাজারে থাকতো। ভাষা অন্যরকম কেউ বুঝতে পারেনা। কোথা থেকে এসেছে কেউ বলতে পারেনা। এলাকাবাসি জানায় কৃপালপুর-আবাইপুর মাঠে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে। ঘটনার আগের দিন রাতেও ওই অজ্ঞাত নারী আবাইপুর সংলগ্ন রাস্তায় ঘোরাফেরা করেছে। মাদকাসক্তদের লালাসার শিকার হলো কিনা তা তদন্ত করে দেখা দরকার।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)