শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ মে ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোংলায় থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজের প্রকৌশলীর করোনা শনাক্ত
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোংলায় থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজের প্রকৌশলীর করোনা শনাক্ত
বুধবার ● ১৯ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলায় থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজের প্রকৌশলীর করোনা শনাক্ত

ছবি: সংবাদ সংক্রান্ত শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোংলা বন্দরে আসা থাইল্যান্ডের পতাকাবাহী একটি এলপিজি জাহাজের প্রধান প্রকৌশলীর করোনা শনাক্ত হয়েছে। এম ভি সুমি জাহাজের এ প্রকৌশলীর নাম সুরিয়া। থাইল্যান্ডের নাগরিক তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট হাতে পায় মোংলা বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এদিন রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে বিদেশি ওই জাহাজটি বন্দরে আসে। পশুর নদীর পাড়ে এনার্জিপ্যাক নামে এলপিজি কারখানায় ওই জাহাজ থেকে তরল গ্যাস খালাসও হয়। এর মধ্যেই ওই জাহাজের চিফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) সুরিয়ার জ্বর হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে বন্দরের নিজস্ব স্বাস্থ্য দফতর পোর্ট হেলথের মাধ্যমে তাকে খুলনার গাজী মেডিকেলে ভর্তি করা হয়।
এরপর মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করলে রিপোর্ট করোনা পজিটিভ আসে। বিদেশি ওই জাহাজটি বন্দরের আইসোলেশন এ্যাংকর বেসক্রিকের চার নম্বর বয়ায় নোঙর করে রাখা হয়েছে। জাহাজের থাকা অন্য ১৪ জন নাবিকের সবার নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে জানায় বন্দরের এ কর্মকর্তা।

পানগুছি নদী তীরবর্তী ৫ কিমি. সড়কের বেহাল দশা

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীর তীরবর্তী তিন ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম ইট সোলিং রাস্তার বেহাল দশার কারনে জনসাধরণ সহ যাত্রীবাহী পরিবহন চলাচলে দারুন ভোগান্তির শিকার হচ্ছে। প্রতিনিয়ত নদীর করাল গ্রাসে রাস্তাটি বিলীন হচ্ছে। পরিকল্পিতভাবে রাস্তাটি নির্মানে কোন উদ্যোগ না থাকায় ভোগান্তি দিন দিন বাড়ছে।
বলইবুনিয়া ইউনিয়নের শ্রেণীখালী বাজার হয়ে পুটিখালী ইউনিয়নের সোনাখালী বাজার অভিমুখে ৫ কিলোমিটারের রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন বহরবুনিয়া, পুটিখালী ও পঞ্চকরণ ইউনিয়নের ৮ থেকে ১০ হাজার লোক যাতায়াত করে। ভ্যান ,মোটর সাইকেল, অটো ভ্যান সহ শত শত যানবাহন চলাচল করে। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি দীর্ঘ ৫-৬ বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নানা জায়গায় খানা খন্দে পরিনত হয়েছে। গত এক কয়েক সপ্তাহের মধ্যে ২ কিমি. রাস্তা নদীর ভাঙ্গনে ধসে পড়েছে। বিভিন্ন জায়গার রাস্তার ইটের অস্তিত্ব খুজে পাওয়া যায়না। যার ফলে রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নদী ভাঙ্গনে হুমকির সম্মুখীন হয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয় , দুটি মাধ্যমিক বিদ্যালয় , ১টি কলেজ , ১টি মাদ্রাসা ও কমিউনিটি ক্লিনিক।
ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, সোনাখালী এ গুরুত্বর্পূন রাস্তাটি নদীগর্ভে ভেঙ্গে যাচ্ছে। স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীকে সাথে নিয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, এ জনগুরুত্বপূর্ণ রাস্তাটি ভেঙ্গে যাওয়া বিষয়ে তিনি খোজ নিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

প্রথম আলো’র সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন

বাগেরহাট :: প্রথম আলো’র জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাব । আজ বুধবার দুপুরে পুরাতন থানা রোডস্থ মোরেলগঞ্জ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি একুশে টিভি প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মশিউর রহমান মাসুম,দৈনিক যায় যায় দিন ও অবজারভার প্রতিনিধি এস.এম. সাইফুল ইসলাম কবির,সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি জামাল শরীফ, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, কিউটিভি ও দৈনিক জনতা প্রতিনিধি রাজীব আহসান রাজু, দৈনিক সংবাদ প্রতিনিধি গনেশ পাল, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ, দৈনিক সংবাদপ্রতিদিন প্রতিনিধি এম. শাহজাহান খান,শেফালী আকতার রাখী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তরা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিও হেনন্তাকারী উপ-সচিব কাজী জেবুন্নেছার অপসারন, মিথ্যা মামলা প্রত্যাহার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে মোরেলগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ,সমাজসেবক ও সুধিজন সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ