শনিবার ● ৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় অস্ত্রসহ আটক-১
মাটিরাঙ্গায় অস্ত্রসহ আটক-১
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় অস্ত্র সহ পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) দলের সদস্য চীফ টোল কালেক্টর লালন চাকমা (৩৮) নামের একজনকে আটক করেছে গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা সেনা জোন।
গতকাল শুক্রবার (৬ আগস্ট) দুপুরে গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা সেনা জোন বিশেষ অভিযান পরিচালনা করে ইউপিডিএফ (মূল) দলের চীফ টোল কালেক্টর লালন চাকমা (৩৮) কে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ আটক করে।
এ সময় তার নিকট থেকে চাঁদা আদায়ের রশিদ, মোবাইল ফোন জব্দ করা হয়।
গত (৫ আগস্ট) চাইল্যা প্রু মারমা (২৩) এবং চা থই মারমা (২৯) নামক (ইউপিডিএফ-মূল) দলের ২ টোল কালেক্টরকে মাটিরাঙ্গা ও গুইমারা বাজার থেকে গ্রেফতার করে মাটিরাঙ্গা জোন। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদে তাদের নিকট হতে উঠে আসে ইউপিডিএফ-মূল দলের চীফ টোল কালেক্টর লালন চাকমার নামসহ আরো কিছু চাঞ্চল্যকর তথ্য।
এ সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউপিডিএফ-মূল দলের চীফ টোল কালেক্টর লালন চাকমা (৩৮) সাপমারা এলাকা হতে পানছড়ি গমন করছে এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আভিযানিক দল পূর্বেই সাপমারা এলাকাতে অবস্থান নিয়ে মোটর সাইকেলযোগে যাওয়ার পথে লালন চাকমাকে (৩৮) সাপমারা হতে আটক করে।
আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১