শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » জনদুর্ভোগ » মিরসরাইয়ে খাল গর্ভে সড়ক বিলীন : দুর্ভোগে তিন গ্রামের মানুষ
প্রথম পাতা » জনদুর্ভোগ » মিরসরাইয়ে খাল গর্ভে সড়ক বিলীন : দুর্ভোগে তিন গ্রামের মানুষ
শনিবার ● ৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে খাল গর্ভে সড়ক বিলীন : দুর্ভোগে তিন গ্রামের মানুষ

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন। আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে খাল গর্ভে সড়ক বিলীন হওয়ায় চরমে দুর্ভোগে তিন গ্রামের মানুষ। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বয়ে গেছে হিঙ্গুলী খাল। আর সেই হিঙ্গুলী খাল গর্ভে বিলীন হিঙ্গুলী ব্রীজ থেকে ইসলামপুর সড়ক প্রকাশ মুক্তিযোদ্ধা কামাল পাশা সড়কটি। পূর্ব হিঙ্গুলী, মোহাম্মদপুর (তালতলা), ইসলামপুর এই তিন গ্রামের প্রায় আড়াই হাজার মানুষের চলাচলের একমাত্র গ্রামীণ সড়ক এটি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতের কারনে গত কয়েক বছরে ভাঙ্গনের ফলে রাস্তাটি বিলীন হওয়ার পর খালের পাশের বাড়িটিও খাল গর্ভে বিলীন হওয়ার পথে।
একসময় এই রাস্তা দিয়ে পিকাপ, মাইক্রোবাস, ভ্যান, অটোরিকশা সহ সকল প্রকার যান চলাচল করতো এবং ইসলামপুর থেকে এই গ্রামীণ সড়ক ব্যবহার করে হিঙ্গুলী ব্রীজ হয়ে করেরহাট বাজারে আসা-যাওয়া করতো এখানকার স্থানীয় লোকজন। কিন্তু গত কয়েক বছরে ক্রমাগত ভাঙ্গনের ফলে বর্তমানে পায়ে হেঁটে চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। জনবহুল এলাকার প্রায় আড়াই হাজার লোকের চলাচলের এই ব্যস্ততম সড়কটি যেন মরণফাঁদ।

গত শুক্রবার সরেজমিন পরিদর্শনে এমনই চিত্র উঠে আসে। খাল গর্ভে বিলীন হওয়া ক্ষতিগ্রস্ত স্থানীয় মোল্লা বাড়ির বাসিন্দা আমজাদ হোসেন সিপন দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের জন্য কি কোন সহযোগিতা নেই, আমরা আর কতকাল এভাবে দুর্ভোগ ভোগান্তিতে কাটাবো, বেশ কয়েকবছর যাবৎ শুনতেছি অবহেলিত এই সড়কের কাজ হবে কিন্তু কবে আমাদের এই সড়কের কাজ হবে সেটা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা লিংকন বলেন, খাল গর্ভে বিলীন হওয়া সড়কটির কাজ জরুরি হয়ে গেছে। নাসির উদ্দীন কোম্পানি নামে আরেক জন বলেন, কাজ হবে হবে করে বেশ কয়েক বছর কেটে গেছে কিন্তু তারমধ্যে ব্যস্ততম সড়কটি পুরোপুরি খাল গর্ভে বিলীন হয়ে গেছে তবুও কোন সুরাহা হয়নি।

স্কুল ছাত্রী ফারিয়া বলেন, এই ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে আতঙ্কে থাকি।
স্থানীয় মুক্তিযোদ্ধা কামাল পাশা বলেন, সড়কটি সংস্কারের বিষয়ে সাংসদ ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন (এমপি) কে অবহিত করে এমপি মহোদয়ের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী বরাবরে ডিও লেটার দেওয়া হয়েছে।
আশাকরি একটা রেজাল্ট পাবো।
এ বিষয়ে জানতে চাইলে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন হারুন বলেন, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং সাংসদ ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর পক্ষ থেকে ডিও লেটার দেওয়া হয়েছে।
তবে সড়কের কাজের দায়িত্ব যদি এলজিইডি অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে হতো তাহলে আরও অনেক আগে সংস্কার হয়ে যেতো। কারণ এটি পানি উন্নয়ন বোর্ডের অধীনে হওয়ায় একটু সময় লাগতেছে, তবে আশাকরি অচিরেই কাজ হবে।

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম জোনের সার্কেল-২ এর নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন, বিষয়টি সম্পর্কে আমি নিশ্চিত হয়েছি এবং উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী আনিস হায়দার খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আমাদের টিম ঘটনাস্থলে যাবে এবং আমরা কাজটি সম্পন্ন করতে চেষ্টা করবো।
প্রসঙ্গত, ২০২০ সালের ১০ সেপ্টেম্বর স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপির পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী বরাবরে উক্ত সড়কটিকে ভাঙ্গনের কবল থেকে রক্ষাকল্পে ডিও লেটার দেওয়া হয়েছে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)