শিরোনাম:
●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » লিখন হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » গাইবান্ধা » লিখন হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রবিবার ● ৮ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লিখন হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন।সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হাসান লিখন হত্যার বিচার ও হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত ১৫ দিনব্যাপী লাগাতার কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

আজ রবিবার ৮ আগষ্ট সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে নিহত লিখনের বন্ধুদের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ দাবিসহ এই কর্মসূচীর ঘোষণা দেয়া হয়।
এছাড়াও সংবাদ সম্মেলনে অল্প সময়ে গাইবান্ধায় সংঘটিত চারটি হত্যাকান্ড অপহৃত ব্যবসায়ি হাসান আলীকে নির্যাতন করে হত্যা, ব্যবসায়ি রোকন সরদারকে ছুরকাঘাতে হত্যা, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকিকে কুপিয়ে হত্যা এবং পোশাক শ্রমিক নান্নু মিয়াকে হত্যা করে লাশ গুম করার ঘটনাসহ উল্লেখিত হত্যাকান্ডের প্রতিবাদ, দ্রুত বিচার এবং হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখন হত্যার বিচার ও হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ১২ আগস্ট বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদানসহ ১৫ দিনব্যাপী লাগাতার প্রতিবাদ কর্মসূচী ও ২৩ আগস্ট নিহত লিখনের স্মরণে শোকসভারও ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি এসএম খাদেমুল ইসলাম খুদি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াজেদ হাসান শাওন, জেলা যুবজোট সভাপতি সুজন প্রসাদ, সাংবাদিক ইদ্রিসউজ্জামান মোনা, আরিফুল ইসলাম বাবু, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুমন প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, লিখনসহ গত চার মাসে গাইবান্ধা সদরেই ৫টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে যা রীতিমত উদ্বেগজনক। সেইসাথে এইসব হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুরুতেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা গেলে এতগুলো হত্যাকান্ড সংঘটিত হত না। এসব ঘটনার মধ্য দিয়ে আইন-শঙ্খলা চরম অবনতির বিষয়টি ফুটে উঠেছে। এ পরিস্থিতিতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে এসব হত্যাকান্ডের সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।





আর্কাইভ