শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের ৩য় সমাবর্তনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের ৩য় সমাবর্তনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের ৩য় সমাবর্তনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

---
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর তৃতীয় সমাবর্তন-এর স্টিয়ারিং কমিটি, নির্বাহী কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সমন্বয়ে এক প্রস্তুতি বিষয়ক সভা  ৮ মার্চ মঙ্গলবার চুয়েট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্টিয়ারিং কমিটির সভাপতি ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম।

এসময় চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীসহ স্টিয়ারিং কমিটির সদস্যগণ, নির্বাহী কমিটির সদস্যগণ, বিভিন্ন উপ-কমিটির সভাপতি ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন সমাবর্তনের বিভিন্ন কার্যক্রমের সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। একই সঙ্গে উৎসবমুখর সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সমাবর্তন সফল করতে নিজ নিজ অবস্থান থেকে চলমান প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দেয়া হয়।

উল্লেখ্য, চুয়েট-এর তৃতীয় সমাবর্তন আগামী ১৪ মার্চ ২০১৬ সোমবার, বেলা ২:৩০টায় চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এর আগে বিআইটি পর্যায়ে ১৯৯৮ সালে ২০০৩ সালে দুটি সমাবর্তন অনুষ্ঠিত হয়। ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম এবং ২০১২ সালে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)