মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের ৩য় সমাবর্তনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চুয়েটের ৩য় সমাবর্তনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর তৃতীয় সমাবর্তন-এর স্টিয়ারিং কমিটি, নির্বাহী কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সমন্বয়ে এক প্রস্তুতি বিষয়ক সভা ৮ মার্চ মঙ্গলবার চুয়েট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্টিয়ারিং কমিটির সভাপতি ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম।
এসময় চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীসহ স্টিয়ারিং কমিটির সদস্যগণ, নির্বাহী কমিটির সদস্যগণ, বিভিন্ন উপ-কমিটির সভাপতি ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন সমাবর্তনের বিভিন্ন কার্যক্রমের সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। একই সঙ্গে উৎসবমুখর সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সমাবর্তন সফল করতে নিজ নিজ অবস্থান থেকে চলমান প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দেয়া হয়।
উল্লেখ্য, চুয়েট-এর তৃতীয় সমাবর্তন আগামী ১৪ মার্চ ২০১৬ সোমবার, বেলা ২:৩০টায় চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এর আগে বিআইটি পর্যায়ে ১৯৯৮ সালে ২০০৩ সালে দুটি সমাবর্তন অনুষ্ঠিত হয়। ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম এবং ২০১২ সালে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়।





বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ