শিরোনাম:
●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » রকি হত্যাকারীদের বিচারের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ
প্রথম পাতা » গাইবান্ধা » রকি হত্যাকারীদের বিচারের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ
সোমবার ● ১৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রকি হত্যাকারীদের বিচারের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন। সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যার মূল আসামি কাঞ্চন গ্রেফতার না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ফুলছড়ি উপজেলাবাসী।

আজ সোমবার ১৬ আগস্ট দুপুরে আসামি কাঞ্চনসহ সকল আসামি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোমবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও শহরের ১নং ট্রাফিক মোড় এলাকায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে জেলা ছাত্রলীগ।

সড়ক অবরোধেরর ফলে ডিবি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, সহ-সভাপতি মাসুম আহমেদ ও খন্দকার তানভীর আহমেদ, যুগ্ম সম্পাদক শ্যাম সরকার জয় ও শাহরিয়াল খন্দকার বাপ্পী প্রমুখ।

বক্তারা বলেন, রকি হত্যাকান্ডের এক মাস পেরিয়ে গেলেও পুলিশ একজন আসামি ছাড়া মূল আসামি কাঞ্চনসহ অন্যান্যদেরকে গ্রেফতার করতে পারেনি। বক্তারা অবিলম্বে হত্যাকান্ডের সকল আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফুলছড়ি উপজেলা ছাত্রলীগেরর সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি গত ১২ জুলাই রাতে শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরীর মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।





আর্কাইভ