শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ইয়াবাসহ আটক-১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ইয়াবাসহ আটক-১
সোমবার ● ১৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ইয়াবাসহ আটক-১

ছবি: সংবাদ সংক্রান্ত-আমির হামজা।আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করছে থানা পুলিশ। পুলিশের অভিযানে আটককৃত ব্যাক্তির কাছ থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামি মো. আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনা (২৬)। জানা যায়, গত রবিবার (১৫ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৭নং সদর ইউনিয়নের নাতোয়ান বাগিছা থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের মাধ্যমে উপপরিদর্শক (এসআই) অজয় কুমার শীল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। সে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খলিলাবাদ এলাকার মনু গোমস্তার বাড়ির বাবু শাহাদাতের ছেলে।
এ প্রসঙ্গে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে আগের দুইটি মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি।
আজ ১৬ আগষ্ট সোমবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান :: চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে মিসকাত নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ১৬ আগষ্ট সোমবার দুপুর ১টায় রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার সৈয়দ আলী মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ঐ শিশু ছত্রপাড়া এলাকার প্রবাস ফেরত আমান উল্লাহর একমাত্র পুত্র। স্থানীয় লোকজনের সুত্রে, বাড়ির পাশে পুকুরে কোন একসময় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।
পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুকুরের পানিতে ডুবে মিসকাতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন স্থানীয় কাউন্সিলর মো. আজাদ হোসেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)