সোমবার ● ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ইয়াবাসহ আটক-১
রাউজানে ইয়াবাসহ আটক-১
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করছে থানা পুলিশ। পুলিশের অভিযানে আটককৃত ব্যাক্তির কাছ থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামি মো. আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনা (২৬)। জানা যায়, গত রবিবার (১৫ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৭নং সদর ইউনিয়নের নাতোয়ান বাগিছা থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের মাধ্যমে উপপরিদর্শক (এসআই) অজয় কুমার শীল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। সে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খলিলাবাদ এলাকার মনু গোমস্তার বাড়ির বাবু শাহাদাতের ছেলে।
এ প্রসঙ্গে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে আগের দুইটি মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি।
আজ ১৬ আগষ্ট সোমবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে মিসকাত নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ১৬ আগষ্ট সোমবার দুপুর ১টায় রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার সৈয়দ আলী মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ঐ শিশু ছত্রপাড়া এলাকার প্রবাস ফেরত আমান উল্লাহর একমাত্র পুত্র। স্থানীয় লোকজনের সুত্রে, বাড়ির পাশে পুকুরে কোন একসময় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।
পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুকুরের পানিতে ডুবে মিসকাতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন স্থানীয় কাউন্সিলর মো. আজাদ হোসেন।





অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা