শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকান্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকান্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
বুধবার ● ১৮ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে অগ্নিকান্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন।মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে অগ্নিকান্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (১৭ আগষ্ট) মধ্যে রাতে উপজেলার আবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্থরা হলেন, ভ্যারাটিজ ষ্টোরের মালিক কালা সওদাগর, ফার্মেসির মালিক আরিফ হোসেন এবং টেইলার্স দোকানের মালিক গোলাম হোসেন।
ক্ষতিগ্রস্ত ফার্মেসির মালিক মো. আরিফ জানান, দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত আনুমানিক দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে যাই। আমার মনে হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। একে একে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, ওষুধ, কাপড়, আটা, চাউল, ময়দাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। টেইলার্স দোকানের মালিক গোলাম হোসেন বলেন, রাত সাড়ে এগারোটার দিকে দোকান বন্ধ করে চলে যাই। রাত আনুমানিক দুইটার দিকে অগ্নিকাণ্ডের খবর শুনে দোকানে ছুটে গিয়ে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জোরারগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাঈফ এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সময় মতো পৌঁছাতে না পারলে অন্য দোকানগুলো রক্ষা করা সম্ভব হতো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)