শিরোনাম:
●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
রাঙামাটি, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা পৌরসভার তালিকাভুক্ত দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা পৌরসভার তালিকাভুক্ত দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত
শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা পৌরসভার তালিকাভুক্ত দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

ছবি : সংবাদ সংক্রান্ত সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধা পৌরসভার তালিকাভুক্ত দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে গাইবান্ধা পৌরসভা। একই সঙ্গে কেন তাদের লাইসেন্স কালো তালিকাভুক্ত করা হবে না তা জানতে চেয়ে পত্র পাঠানো হয়েছে এই দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের বরাবর।

গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান লাইসেন্স স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার প্রতারণা, কাজে অনিয়ম-দুর্নীতি ও বুয়েট ল্যাব টেস্টের স্বাক্ষর জালিয়াতির দায়ে এই দুই প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো শহরের স্টেশন রোডের সরদার মো. শাহীদ হাসান লোটনের প্রতিষ্ঠান মেসার্স জোহা এ্যান্ড সন্স ও মহুরিপাড়ার খান মো. সাইদ হোসেন জসিমের মেসার্স নুহা ট্রেডাস।

পৌর মেয়র স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, পৌরসভায় রক্ষিত নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে এই দুই প্রতিষ্ঠান গাইবান্ধা পৌরসভার যেসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছে সেসব কাজের জন্য ব্যবহৃত নির্মাণ সামগ্রীর ল্যাবরেটরি রিপোর্ট সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন। তারা ল্যাবরেটরি পরীক্ষার ভুয়া রিপোর্ট দাখিল করে বছরের পর বছর পৌরসভা তথা সরকারের সাথে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

মেসার্স জোহা অ্যান্ড সন্স পৌরসভার এলজিএসপি-৩, আওতাধীন ২০১৯-২০ অর্থ বছরে ডেভিড কোম্পানিপাড়ার গোলাম মোস্তফার বাড়ি হতে মমিনুলের বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণে ব্যবহৃত নির্মাণসামগ্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ল্যাব টেস্টের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে পৌরসভায় দাখিল করে নিম্নমানের কাজ সম্পাদন করেছে।

অন্যদিকে মেসার্স নূহা অ্যান্ড সন্স অস্তিত্বহীন কাজ ও ভুয়া প্যাকেজ দাখিল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও ২০১৮-১৯ অর্থবছরে সরকারপাড়া আঞ্জুর দোকান হতে ভায়া নুরুর দোকান হয়ে রঞ্জু মিয়ার বাড়ি পর্যন্ত ড্রেন ও সিসি রাস্তা ও মুন্সিপাড়ার সাজু মিয়ার বাড়ি হতে ইমরান মিয়ার বাড়ি পর্যন্ত ড্রেন ও সিসি রাস্তায় ব্যবহৃত নির্মাণ সামগ্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ল্যাব টেস্টের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে পৌরসভায় দাখিল করে নিম্নমানের কাজ সম্পাদন করেছে।

এই দুই প্রতিষ্ঠান ঠিকাদারি লাইসেন্সের প্রদত্ত শর্তাবলী ভঙ্গ করায় পৌর কর্তৃপক্ষ তাদের লাইসেন্স নবায়ন স্থগিত করেছে।





আর্কাইভ