শিরোনাম:
●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » সারা দেশে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, নেই প্রতিকার
প্রথম পাতা » খুলনা বিভাগ » সারা দেশে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, নেই প্রতিকার
বৃহস্পতিবার ● ২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সারা দেশে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, নেই প্রতিকার

ছবি : সংগৃহীত জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ  প্রতিনিধি :: কখনও স্কুলের শিক্ষক আবার কখনও মোবাইল ব্যাংকিং সেবার কর্মকর্তা পরিচয়ে নেওয়া হচ্ছে পিন নম্বর। আর সেই পিন নম্বর ব্যবহার করে তুলে নেওয়া হচ্ছে সারা দেশে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা। এভাবে বিভিন্ন কৌশলে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকদের কাছ থেকে এভাবেই টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ১৫ শিক্ষার্থীর উপবৃত্তি ও কিটস অ্যালাউন্সের টাকা হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে অভিযোগ করেছেন বেশ কয়েকজন অভিভাবক। এ ঘটনায় থানায় জিডিও করা হয়েছে। সম্প্রতি প্রতারণার শিকার হয়ে ১৪৫০ টাকা খুইয়েছেন শহরের শিশুকলি বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী সিনহা খাতুন। তার অভিভাবক সাথি খাতুন জানান, জুলাই মাসে স্কুল থেকে তার মেয়ের উপবৃত্তির টাকা এসেছে বলে জানানো হয়। পরে তিনি এজেন্টের কাছে নগদ অ্যাকাউন্টের টাকা ওঠাতে গেলে ২৪ জুলাই তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানানো হয়। উপজেলার শিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিজের অভিভাবক নারগিস সুলতানা জানান, শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয়ে অপরিচিত নম্বর থেকে সম্প্রতি তার কাছে ফোন আসে। সে সময় তার কাছে তার মেয়ে, তার ও তার স্বামীর নাম জানতে চাওয়া হয়। এ সময় তার মেয়ে উপবৃত্তির টাকা কম পেয়েছে বলে বাকি টাকা পেতে পিন নম্বর পরিবর্তনের কথা বলে ১৪৫০ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক চক্র। আবু সাঈদ নামে ভালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক জানান, উপবৃত্তির পাশাপাশি সরকার শিক্ষার্থীদের কিটস অ্যালাউন্স বাবদ এক হাজার টাকা করে দিয়েছে। গত ২৬ জুন জনৈক প্রতারক অফিসিয়াল পরিচয় দিয়ে কৌশলে নগদ অ্যাকাউন্টের পিন নম্বর জেনে সেই টাকা তুলে নেয়। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তিনি প্রথমে শিক্ষা কর্মকর্তাকে জানান। পরে তার পরামর্শে থানায় একটি জিডি করেছেন। আসাদুজ্জামান আলম নামে এক প্রধান শিক্ষক জানান, সম্প্রতি তার প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকাও এভাবে হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। নগদ অ্যাকাউন্টে এই উপবৃত্তির ব্যবস্থার পর থেকেই এই সমস্যা হচ্ছে। এর আগে তাদের শিক্ষার্থীরা শিওর ক্যাশ থেকে টাকা পেত। তখন এ সমস্যা হয়নি। নগদের অনলাইনে কোনো দুর্বলতার কারণেই এটি হচ্ছে বলে ধারণা এই প্রধান শিক্ষকের। উপজেলার প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার সরকারি শিশুকলি বিদ্যানিকেতন, শিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালকী, বাঁবচুয়া, তেলটুপিসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ১৫ শিক্ষার্থীর কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। প্রতারক চক্রটি মূলত সহজসহল অভিভাবকদের টার্গেট করে তাদের কাছ থেকেই কৌশলে এসব অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ক্ষেত্রে তার গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের অভিভাবকদের বেছে নিচ্ছে। নানা ছলচাতুরী ও কথার মারপ্যাঁচে পিন নম্বর নিয়ে এসব টাকা হাতিয়ে নিচ্ছে ওই প্রতারক চক্র। বিকাশ এজেন্ট, ভুক্তভোগী ও কয়েকজন অভিভাবকও এমন তথ্য জানিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, এ রকম বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ইতোমধ্যে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে উপবৃত্তির টাকা পাঠানো বন্ধ রয়েছে। নগদের কারিগরি ত্রুটির কারণেই এমন সমস্যা হচ্ছে। আর প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় থানায় কয়েকটি জিডিও করা হয়েছে। ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় দু’জন অভিভাবক ও প্রধান শিক্ষক থানায় অভিযোগ করেছেন। প্রতারক চক্রটিকে শনাক্ত করতে প্রযুক্তির ব্যবহারসহ নানা উপায়ে চেষ্টা চলছে। ইউএনও সৈয়দা নাফিস সুলতানা জানান, ঘটনাটি জানার পর তিনি অভিভাবকদের সচেতন করতে উদ্যোগ নেওয়ার বিষয়ে শিক্ষা কর্মকর্তাকে জোর দিতে বলেছেন। এছাড়া আইনগত বিষয়ে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানো হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

আর্কাইভ