শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
বৃহস্পতিবার ● ২৮ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও, সম্প্রীতির বাংলাদেশ গড়ো এ প্রতিপাদ্যে
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়ার সভাপতিত্বে সাংবাদিক আবু দাউদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আজম, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, নারী উদ্যোক্তা ও সমাজ কর্মী শাপলা দেবী ত্রিপুরা, সাংবাদিক ও নারী অধিকার কর্মী চিংমেপ্রু মারমা, সচেতন নাগরিক কমিটি (সনাক)’র প্রতিনিধি লালসা চাকমা, এডভোকেট নাসির উদ্দিন সুজন, এডভোকেট বিধান কানুনগো ও আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিনিধি সুপ্তা চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে শান্তি, সম্প্রীতি নষ্ট করতে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। তাদেরকে অচিরেই এক যোগে ও ঐক্যতার সাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা এই দেশে শান্তিতে থাকতে চাই, বাংলাদেশ আমাদের জন্মভূমি, এই দেশের সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীদের নিরাপত্তা দেওয়া একটি আদর্শ রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। এদেশের সকল সম্প্রদায়,সকল ধর্মের জান, মালের সুরক্ষা দেয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। সাম্প্রতিক সহিংসতায় ধর্মীয় পুরোহিত ও সামাজিক নেতৃবৃন্দের হত্যার বিচার ও তাদের পরিবারের সদস্যদের পুনর্বাসনে সরকারের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরী।সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে আর্থসামাজিক ক্ষেত্রে পুনর্বাসনসহ ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। ভবিষ্যতে যেকোন ধরণের সহিংসতায় আমরা আর প্রতিবাদ নয়, হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য গড়ে প্রতিরোধ করবো। আর নয় প্রতিবাদ।এবার আমরা প্রতিরোধ গড়ে তুলবো, অসাম্প্রদায়িক ঐক্যতা ও সম্মিলিত প্রচেষ্টায়।
সম্মিলিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, পেশাজীবি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বরক ব্লাড ব্যাংক (অনলাইন রক্তদাতা সংগঠন), বিশ্বভরা প্রাণ (শিল্পমৈত্রী সংগঠন),নারী অধিকার উপ-কমিটি, বাংলাদেশ আবৃত্তি পরিষদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ