শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান-মেম্বার
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান-মেম্বার
মঙ্গলবার ● ২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান-মেম্বার

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ২ নভেম্বর কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। এই উপজেলার চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা একদিন আগে (১ নভেম্বর) জমা করেছিলেন স্ব স্ব রিটানিং কর্মকর্তার অফিসে। উপজেলা ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানে সরকার দলিয় ১৪ চেয়ারম্যান, ১শত ২৬টি সাধারন ওয়ার্ড ও ৪২ সংরক্ষিত মহিলা আসনের প্রতিটিতে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার শেষ দিনে অন্য কোন ব্যক্তি মনোনয়নপত্র দাখিল না করায় সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত হচ্ছেন। গত সোমবার প্রার্থীরা সকাল ১০ থেকে বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা মোটরসাইকেল বহরে দলবল নিয়ে এসে শোডাউন করে উপজেলা সদরে আসে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। উপজেলা মৎস্য অফিসার পিযুষ প্রভাকরের কার্যালয়ে মনোয়নপত্র জমা করেন রাউজান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান নৌকার প্রার্থী সৈয়দ আবদুল জব্বার সোহেল, রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পশ্চিম গুজরার বর্তমান চেয়ারম্যান দলীয় প্রার্থী সাহাবু উদ্দিন আরিফ, পূর্ব গুজরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস উদ্দিন আহম্মদ। উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা করেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান নৌকার প্রার্থী রোকন উদ্দিন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া। উপজেলা নির্বাচনী অফিসার অরুন উদয় ত্রিপুরার কার্যালয়ে মনোনয়নপত্র জমা করেন নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এম সরোয়ার্দি সিকদার, চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান দলীয় প্রার্থী প্রিয়তোষ চৌধুরী, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নৌকার প্রার্থী ভুপেশ বড়–য়া, কদলপুর ইউনিয়নে দলীয় প্রার্থী ব্যাংকার নিজাম উদ্দিন আহম্মদ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কুদ্দসের কার্যালয়ে মনোনয়নপত্র জমা করেন হলদিয়া ইউনিয়নে দলীয় প্রার্থী আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী লালু। মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জানের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন বিনাজুরী ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান প্রার্থী রবিন্দ্রলাল চৌধুরী, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দলীয় প্রার্থী বিএম জসিম উদ্দিন হিরু, গহিরা ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দলীয় প্রার্থী নুরুল আবছার বাশি। এছাড়া মনোনয়নপত্র জমা করেন রাউজানের ১৪টি ইউনিয়নের ১শত ২৬টি সাধারন ওয়ার্ড ও ৪২ সংরক্ষিত মহিলা আসনের প্রতিটিতে একজন করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আগামী ৪ নভেম্বর মনোয়নপত্র যাছাই বাছাই সময় কালে কারো মনোনয়নপত্র বাতিল হলে সে ক্ষেত্রে নির্বাচনী আইন অনুযায়ী কমিশন নির্ধারিত ওই আসনের জন্য পরবর্তী নিদেশনা প্রদান করবেন।





আর্কাইভ